মডিউল

৫

পাঠ ১ । আচরণ পরিবর্তন সংক্রান্ত ভূমিকা

আচরণ পরিবর্তনের চক্রটি বুঝতে পারা 

কোনো আচরণের পরিবর্তন বুঝতে পারা এবং আচরণের আগে ও পরে কী ঘটে তা খুবই গুরুত্বপূর্ণ। কখনও কখনও আপনি কিছু আচরণ হ্রাস বা প্রতিরোধ করতে পারেন। আপনি যদি মনোযোগ দেন এবং বুঝতে পারেন যে, আচরণের আগে কী ঘটে বা সেটিকে “ট্রিগার” বা উদ্যত করে, তাহলে তা আপনাকে সেই আচরণগুলো হ্রাস বা প্রতিরোধ করতে সাহায্য করতে পারে।

আসুন নিচের উদাহরণটি দেখি

রাবিয়ার ডিমেনশিয়া আছে। তার স্বামী তামিম তার যত্ন করেন।

তামিম প্রায়ই রাবিয়াকে জিজ্ঞাসা করেন যে, তিনি কি মনে করতে পারেন যে, গত সপ্তাহে কে দেখতে এসেছিলেন বা গতকাল তিনি রাতের খাবারে কী খেয়েছিলেন। রাবিয়া এই জিনিসগুলো মনে রাখতে পারেন না এবং উত্তেজিত হয়ে পড়েন। এর ফলে, তামিম হতাশ অনুভব করেন।

নিচের চিত্রটি প্রদর্শন করে যে, কী ঘটছে।

এর আগে কী হত?

“তামিম রাবিয়াকে প্রশ্ন করছেন”

আচরণ

“রাবিয়া প্রশ্নের উত্তর দিতে পারেন না

আচরণের ক্ষেত্রে তত্ত্ববধানকারীর প্রতিক্রিয়া

“তামিম হতাশা বোধ করেন”

4/74