মডিউল

পাঠ ৭ . পুনরাবৃত্ত আচরণ

পুনরাবৃত্ত আচরণের ক্ষেত্রে ডিমেনশিয়ায় আক্রান্ত একজন ব্যক্তিকে কীভাবে শান্ত করবেন?

আসুন এই উদাহরণটি দেখি

হাসান তার বাবা আবুল কালাম-এর যত্ন  

করছে, কারণ প্রধান যত্নশীল তার মা, কয়েক ঘণ্টার জন্য বাড়ির বাইরে গিয়েছেন। সব ঠিকঠাক মনে হচ্ছে, যদিও হাসান লক্ষ্য করেছে যে, তার বাবা বরং টেনশনে আছেন কারণ হাসানের মা সেখানে নেই।

হাসান এবং আবুল কালাম একসঙ্গে দুপুরের খাবার খায়। দুপুরের খাবার শেষ করার কিছুক্ষণ পরে, আবুল কালাম জিজ্ঞেস করেন “দুপুরের খাবার কখন খাব?” এবং, “আমরা দুপুরের খাবারে কি খাব?” হাসান প্রথমে এটা খুব একটা আমল দেয় না।তারপর, আবার, কয়েক মিনিট পরে, আবুল কালাম জিজ্ঞাসা করেন “দুপুরের খাবার কখন খাব?”, “আমরা দুপুরের খাবারে কী খাব?” এবং “তোমার মা কোথায়?” আবুল কালাম এই প্রশ্নগুলো বারংবার পুনরাবৃত্ত করেন। 

আবুল কালাম কেন এমন করছেন তা নিয়ে হাসান বিভ্রান্ত হয়ে পড়ে এবং তার বাবাকে নিয়ে আরও বেশি চিন্তিত হয়ে পড়ে। হাসান প্রশ্নের উত্তর দিতে থাকে, কিন্তু একটু বিরক্ত হয় এবং উচ্চ কণ্ঠস্বরে বলে। হাসান উচ্চস্বরে উত্তর দেয় এবং বিরক্ত হয়, “আমি ইতিমধ্যে এই প্রশ্নের উত্তর দিয়েছি, তুমি কেন জিজ্ঞাসা করছো?” 

54/74