মডিউল

পাঠ ৮ । হাঁটা এবং হারিয়ে যাওয়া

কেন হাঁটা একটি চিন্তার বিষয়?

ডিমেনশিয়ায় আক্রান্ত ব্যক্তিদের বাড়ির আশেপাশে হাঁটার অভ্যাস থাকতে পারে বা তারা বাড়ি থেকে বের হয়ে চারিদিকে হেঁটে বেড়াতে চান, এটিকে বিচরণও বলে। এটি খুবই স্বাভাবিক একটা ব্যাপার। তবে, তারা হারিয়ে যেতে পারেন।সূতরাং, ডিমেনশিয়ায় আক্রান্ত ব্যক্তিরা যখন একা থাকেন তখন নিরাপত্তা বিষয়টি একটি প্রাথমিক উদ্বেগ হিসেবে বিবেচিত হয়। 

বিচরণ আটকানো গুরুত্বপূর্ণ।

এই পাঠ আপনাকে শেখাবে কেন ডিমেনশিয়ায় আক্রান্ত ব্যক্তিদের হাঁটার ইচ্ছা থাকতে পারে। এটিকে আরো নিরাপদ করার জন্য আপনি যে পদক্ষেপগুলো নিতে পারেন সে সম্পর্কেও আপনি শিখবেন।

আপনার যত্নে থাকা ব্যক্তি কি মাঝে মাঝে হেঁটে বেড়ান বা হেঁটে দূরে চলে যান? আপনি কী ঘটে, তা নিচের জায়গাতে ডায়েরির মত বর্ণনা করতে পারেন। 

কার্যকলাপ

59/74