মডিউল ৫ পাঠ ৪ । ডিপ্রেশন, উদ্বেগ বা উদাসীনতা ৩ . আপনি কী বুঝেছেন তা পরীক্ষা করুনদৈনন্দিন কাজকর্মে আগ্রহ হারিয়ে ফেলেছেন এরকম একজন ডিমেনশিয়ায় আক্রান্ত ব্যক্তির প্রতি প্রতিক্রিয়া। আপনি উপযুক্ত মনে করছেন এমন প্রতিক্রিয়াগুলোতে টিকচিহ্ন দিন। হুমায়রা আগের কথা মনে করেন যে, মনিরুজ্জামান সত্যিই কী করতে পছন্দ করতেন এবং ভাবেন যে তিনি কিভাবে সাহায্য করতে পারেন, উদাহরণস্বরূপ তাকে সংবাদপত্র পড়ে শুনানো, তার প্রিয় খাবার রান্না করে, বা দোকানদারের অনুমতি নিয়ে তাকে তাক সাজাতে দেওয়ার জন্য একটি দোকানে যাওয়া। হুমায়রা দরজা বন্ধ করে দেন এবং মনিরুজ্জামানের সাথে নিয়োজিত হওয়ার আর চেষ্টা করেন না।হুমায়রা বলেছেন: “চলো একসাথে হাঁটতে যাই, আমি জানি কিছুক্ষণের জন্য বাড়ি থেকে বের হলে তোমার কতটা ভালো লাগবে।”হুমায়রা বলেছেন: “আমি যা চাই তুমি আর তা কখনোই করছো না, তোমার সাথে বসবাস করা অসম্ভব ব্যাপার। আমি জানি না আমি কি করতে চলেছি।”হুমায়রা মনিরুজ্জামানের কাছে যান এবং তার চুলে হাত দেন। তিনি বলেন যে, তিনি তাকে ভালবাসেন এবং তারা একসাথে কিছু করতে চান। মনিরুজ্জামান তার দিকে ফিরে দুর্বলভাবে হাসেন।হুমায়রা মনিরুজ্জামানের কাছে যান এবং বলেন “আমি এই অলসতার জন্য অবসন্ন ও ক্লান্ত হয়ে পড়েছি, উঠে পড়ো আর চলো।”সঠিক উত্তর দেখান হুমায়রা আগের কথা মনে করেন যে, মনিরুজ্জামান সত্যিই কী করতে পছন্দ করতেন এবং ভাবেন যে তিনি কিভাবে সাহায্য করতে পারেন, উদাহরণস্বরূপ তাকে সংবাদপত্র পড়ে শুনানো তার প্রিয় খাবার রান্না করে, বা দোকানদারের অনুমতি নিয়ে তাকে তাক সাজাতে দেওয়ার জন্য একটি দোকানে যাওয়া। এটি একটি ভাল প্রতিক্রিয়া কারণ এটি প্রদর্শন করে যে, হুমায়রা মনিরুজ্জামানের বিষয়ে যত্নশীল এবং তাকে এমন একটি কার্যকলাপে নিয়োজিত করতে সাহায্য করতে চান, যা তিনি উপভোগ করবেন। হুমায়রা দরজা বন্ধ করে দেন এবং মনিরুজ্জামানের সাথে নিয়োজিত হওয়ার আর চেষ্টা করেন না। এটি সঠিক প্রতিক্রিয়া নয় কারণ এটি মনিরুজ্জামা্নের আগ্রহ হ্রাসের সমস্যার ক্ষেত্রে আরো অবনতি করতেপারে। হুমায়রা বলেছেন: “চলো একসাথে হাঁটতে যাই, আমি জানি কিছুক্ষণের জন্য বাড়ি থেকে বের হলে তোমার কতটা ভালো লাগবে।” এটি একটি ভাল প্রতিক্রিয়া কারণ এটি মনিরুজ্জামানকে আশ্বস্ত এবং সান্ত্বনা দিতে পারে। হুমায়রা বলেছেন: “আমি যা চাই তুমি আর তা কখনোই করছো না, তোমার সাথে বসবাস করা অসম্ভব ব্যাপার। আমি জানি না আমি কি করতে চলেছি।” এটি একটি ভাল প্রতিক্রিয়া নয় কারণ এটি প্রদর্শন করে যে, তিনি মনিরুজ্জামানের ব্যাপারে হাল ছেড়ে দিচ্ছেন। তিনি তার থেকে আরো বেশি দূরে সরে যেতে পারেন। হুমায়রা মনিরুজ্জামানের কাছে যান এবং তার চুলে হাত দেন। তিনি বলেন যে, তিনি তাকে ভালবাসেন এবং তারা একসাথে কিছু করতে চান। মনিরুজ্জামান তার দিকে ফিরে দুর্বলভাবে হাসেন। এটি একটি ভাল প্রতিক্রিয়া কারণ এটি স্বীকার করে যে সমস্যাটি তার ডিমেনশিয়ার সাথে সম্পর্কিত।তিনি এটিকে ব্যক্তিগতভাবে নিচ্ছেন না এবং অতিরিক্ত ভালবাসা ও সমর্থন প্রকাশ করছেন। হুমায়রা মনিরুজ্জামানের কাছে যান এবং বলেন “আমি এই অলসতার জন্য অবসন্ন ও ক্লান্ত হয়ে পড়েছি, উঠে পড়ো আর চলো।” এই প্রতিক্রিয়াটি ভাল নয় কারণ একটি সরাসরি নির্দেশে মনিরুজ্জামানকে আরও উদাসীন করে তুলতে পারে। এটি তার ডিমেনশিয়া সম্পর্কে কোনো অবগতি প্রদর্শন করে না। ত্রুটি: কমপক্ষে একটা বি কল্প নি র্বাচন করুন>পরবর্তী তে যাওয়ার আগে , অনুগ্রহ করে ‘সঠিক উত্তর দে খান’ ক্লি ক করুন।>ত্রুটি: আপনার উত্তর টে ক্সট বক্সে লি খুন>