মডিউল ৫ পাঠ ১ । আচরণ পরিবর্তন সংক্রান্ত ভূমিকা আপনি যা শিখেছেন তা পর্যালোচনা করা যাক ডিমেনশিয়ায় আক্রান্ত ব্যক্তিরা এমন আচরণের পরিবর্তনগুলো অনুভব করতে পারেন যা তাদের বা তাদের আশেপাশের লোকদের জন্য কষ্টকর বা হতাশাজনক হতে পারে। মানসিক চাপপূর্ণ আচরণের আগে কী ঘটতে পারে তা বুঝার জন্য, এর কারণ কী হতে পারে বা কোন বিষয়টি এটিকে আরো খারাপ করে তুলতে পারে তা চিহ্নিত করা সহায়ক হবে। আপনি সাধারণত কীভাবে সাড়া দেন, আপনি কী অনুভব করেন বা আপনি কী করেন তা চিহ্নিত করাও সহায়ক হবে। একটি গভীর শ্বাস নিন এবং প্রতিক্রিয়া জানানোর সবচেয়ে ভালো উপায় সম্পর্কে চিন্তা করুন, যা আপনার এবং আপনার যত্নে থাকা ব্যক্তির জন্য সবচেয়ে কম কষ্টদায়ক হবে। বিভিন্ন প্রতিক্রিয়া এবং পদ্ধতি চেষ্টা করে দেখুন, কারণ প্রথমটি সবসময় কাজ করে না। অভিনিন্দন, আপনি এই পাঠটি শেষ করেছেন!