মডিউল

৫

পাঠ ৩ । আক্রমণ

চক্রটি কীভাবে কাজ করে তা একটি ভিন্ন উদাহরণ দিয়ে দেখা যাক।

এজাজ তার বাবা তমিজুদ্দিনকে গোসল করতে সাহায্য করতে চান কারণ তমিজুদ্দিনকে ডাক্তার দেখাতে নিয়ে যেতে হবে। এজাজ বলেন: “এখন আপনার গোসলের সময়”।তমিজুদ্দিন অস্বীকার করেন। এজাজের বেশি সময় ছিল না এবং তিনি তার বাবার হাত ধরে নিয়ে যেতে চান। তিনি বলেছেন: “আপনাকে গোসল করতে হবে কারণ আপনি ডাক্তারের কাছে যাচ্ছেন।” তমিজুদ্দিন তার হাত পিছনে টেনে নেন এবং বাধা দেন। তিনি এজাজের চেয়ে অনেক বেশি শক্তিশালী। এজাজ আবার হাত ধরেন এবং রাগের সাথে বলেন: “আপনাকে অবশ্যই গোসল করতে হবে, কারণ আপনি ডাক্তার দেখাতে যাবেন এবং আপনাকে পরিচ্ছন্ন হতে হবে।” তমিজুদ্দিন খুব রেগে যান, চিৎকার করেন এমনকি এজাজকে ধাক্কা দেওয়ার চেষ্টা করেন, যার জন্য তার মন খারাপ হয়ে যায়। 

আপনি কী বুঝেছেন তা পরীক্ষা করুন

আক্রমণমূলক আচরণ বুঝা। 

তমিজুদ্দিন রাগ করে গোসল করতে অস্বীকার করেছেন

আপনি কি এই উদাহরণে আচরণ পরিবর্তনের চক্রটিকে তিনটি অংশে ভাগ করতেপারেন?

21/74