মডিউল ৫ পাঠ ২ । স্মৃতিশক্তি হ্রাস কখনও কখনও স্মৃতিশক্তি হ্রাস আরও গুরুতর হতে পারে, যেমন পরবর্তী উদাহরণে। আসুন একটি উদাহরণ দেখি ফারিয়া তার মাকে দেখতে আসেন এবং দেখেন যে, কোন ওষুধগুলো খেতে হবে এবং কখন খেতে হবে তা মনে রাখতে তার ফারজানার সমস্যা হচ্ছে। আপনি কী বুঝেছেন তা পরীক্ষা করুনওষুধ খেতে ভুলে যাওয়া। ফারিয়ার প্রতিক্রিয়া কেমন হওয়া উচিত? আপনি উপযুক্ত মনে করছেন এমন প্রতিক্রিয়াগুলোতে টিকচিহ্ন দিন। ফারিয়া তার মায়ের সাথে ওষুধগুলো নিয়ে আবার আলোচনা করে নেন।তিনি একটি ঔষুধের বাক্স কেনেন এবং সঠিক দিনের ও সময়ের বড়িগুলো বাক্সে রাখেন এবং প্রতিদিন তার মাকে ফোন করে তাকে ওষুধ খাওয়ার নির্দেশ দেন।ফারিয়া ওষুধের কেবিনেট খোলেন, বসে থাকেন এবং তার মায়ের স্মৃতিশক্তি কমে যাওয়ার জন্য কাঁদতে থাকেন। ফারিয়া বলেন, “মা, তুমি কিভাবে তোমার ওষুধগুলো খেতে ভুলে যেতেপারো?”, এবং “তুমি জানো যে, সুস্থ থাকার জন্য তোমার সত্যিই এগুলো দরকার!” ফারিয়া ঘড়ির কাছে এক টুকরো কাগজে লিখে রাখেন কখন তার মাকে একটি পিল খেতে হবে। সঠিক উত্তর দেখান ফারিয়া তার মায়ের সাথে ওষুধগুলো নিয়ে আবার আলোচনা করে নেন।তিনি একটি ঔষুধের বাক্স কেনেন এবং সঠিক দিনের ও সময়ের বড়িগুলো বাক্সে রাখেন এবং প্রতিদিন তার মাকে ফোন করে তাকে ওষুধ খাওয়ার নির্দেশ দেন। এটি একটি ভালো প্রতিক্রিয়া কারণ এই স্মৃতি সহায়কটি ফারজানাকে সঠিক দিনে এবং সময়ে ওষুধ খেতে সাহায্য করতে পারে। কিছু পিল রিমাইন্ডার বক্সে অ্যালার্ম সংযুক্ত থাকে যা ব্যক্তিকে স্বনির্ভরভাবে ওষুধ খাওয়ার কথা মনে করিয়ে দেওয়ার জন্য আগে থেকেই সেট করা থাকে। ফারিয়া ওষুধের কেবিনেট খোলেন, বসে থাকেন এবং তার মায়ের স্মৃতিশক্তি কমে যাওয়ার জন্য কাঁদতে থাকেন। এটি তার মায়ের স্মৃতিশক্তি হ্রাসের সাথে মোকাবেলা করার উপায় নয়। মন খারাপ করে থাকলে তার মায়ের ওষুধ খেতে ভুলে যাওয়ার সমস্যার সমাধান হবে না। ফারিয়া বলেন, “মা, তুমি কিভাবে তোমার ওষুধগুলো খেতে ভুলে যেতে পারো?”, এবং “তুমি জানো যে, সুস্থ থাকার জন্য তোমার সত্যিই এগুলো দরকার!”এই প্রতিক্রিয়াটি সহায়ক নয় কারণ ফারজানা ওষুধ খেতে ভুলে যাওয়ার বিষয়টি আটকাতে পারেন না। স্মৃতিশক্তি হ্রাস তার রোগের অংশ। ফারিয়া ঘড়ির কাছে এক টুকরো কাগজে লিখে রাখেন কখন তার মাকে একটি পিল খেতে হবে। এটি ভাল হতে পারে কারণ একটি স্মৃতি সহায়ক ফারজানাকে তার পিল খাওয়ার কথা মনে রাখতে সাহায্যকরতে পারে। ত্রুটি: কমপক্ষে একটা বি কল্প নি র্বাচন করুন>পরবর্তী তে যাওয়ার আগে , অনুগ্রহ করে ‘সঠিক উত্তর দে খান’ ক্লি ক করুন।>ত্রুটি: আপনার উত্তর টে ক্সট বক্সে লি খুন>