মডিউল

পাঠ ৮ । হাঁটা এবং হারিয়ে যাওয়া

আপনি যা শিখেছেন তা পর্যালোচনা করা যাক

  • চারপাশে হেঁটে বেড়ানো বা হেঁটে দূরে চলে যাওয়া সাধারণ ব্যাপার।
  • হাঁটা স্বাস্থ্যকর ব্যায়াম হতে পারে, একঘেঁয়েমি কমাতে পারে এবং ব্যক্তিটির একটি সাধারণ অভ্যাস বা রুটিন হতে পারে।
  • হেঁটে দূরে চলে যাওয়া বা একা হাঁটা সুরক্ষার ঝুঁকি তৈরি করতে পারে।
  • হাঁটা এবং হারিয়ে যাওয়ার বিষয়ে উদ্বেগ, ডিমেনশিয়ায় আক্রান্ত ব্যক্তি ও তার যত্নশীলদের  জন্য খুবই হতাশাজনক হতে পারে।
  • আশেপাশে হাঁটা বা হেঁটে দূরে চলে যাওয়ার সম্ভাব্য কারণগুলো চিহ্নিত করা গুরুত্বপূর্ণ।
  • আপনি হাঁটার ইচ্ছার প্রতি কীভাবে সাড়া দেন, তা সম্ভাব্য কোন কারণগুলোর উপর ভিত্তি করে হওয়া উচিত।
  • যখন একটি পদ্ধতি কাজ করে না, তখন আরেকটি চেষ্টা করে দেখুন।
  • মনে রাখুন যে, আরো খারাপ হতে পারে, কিন্তু ভাল মুহূর্তও হতে পারে।
  • একটি গভীর শ্বাস নিন এবং প্রতিক্রিয়া জানানোর সবচেয়ে ভালো উপায়গুলো সম্পর্কে চিন্তা করুন, যা আপনার এবং ডিমেনশিয়ায় আক্রান্ত ব্যক্তির জন্য সবচেয়ে কম কষ্টদায়ক হবে।

আপনি যদি একটি আনন্দদায়ক দিনের পরিকল্পনা করার বিষয়ে আরো জানতে চান, তাহলে অনুগ্রহ করে মডিউল ৪ এর পাঠ ৫ (প্রতিদিনের অভ্যাস) পড়ুন।

অভিনন্দন, আপনি এই পাঠটি শেষ করেছেন!

64/74