মডিউল ৫ পাঠ ৫ । ঘুমাতে অসুবিধা আপনি কী বুঝেছেন তা পরীক্ষা করুনমাঝরাতে ঘুম থেকে ওঠার মোকাবেলা করা (১ )। আনিছাহকে ভোর ৩ টায় চলাফেরা করা থেকে বিরত রাখতে আনদালাহ কী করতে পারেন? অনুগ্রহ করে, আপনি উপযুক্ত মনে করছেন এরকম প্রতিক্রিয়াগুলো নির্বাচন করুন। আনিছাহকে কী ঘুমাতে সাহায্য করবে তা বোঝার চেষ্টা করুন। কেউ কেউ টেলিভিশন ছাড়া বা যতটা সম্ভব কম শব্দ করে ঘর অন্ধকার রাখতে পছন্দ করেন আবার কেউ কেউ রাতের আলো, মৃদু সঙ্গীত বা টেলিভিশন চালানো পছন্দ করেন।আনিছাহকে আরাম বোধ করানোর জন্য একটি প্রিয় বস্তু দিন (যেমন কম্বল বাস্টাফ করা পুতুল)। তার ঘুমের সমস্যার কোনো চিকিৎসাজনিত কারণ আছে কি না (যেমন মূত্রনালীর সংক্রমণ, ব্যথা, ওষুধের কারণে হওয়া হ্যালুসিনেশন) তা খুঁজে বের করতে ডাক্তারের সাথে যোগাযোগ করুন। আনিছাহকে দিনের বেলায় জাগিয়ে ও ব্যস্ত রাখতে একটি কার্যকলাপের সময়সূচি তৈরি করুন।দিনের বেলাতে শারীরিক ব্যায়ামকে উৎসাহিত করুন (যেমন হাঁটা, প্রসারণকারী ব্যায়াম)।আনিছাহকে বলুন যে, আপনি যদি ক্রমাগত রাতে জেগে থাকেন তবে আপনি আর তার যত্ন নেবেন না। আনিছাহকে জিজ্ঞাসা করুন যে, তিনি বাথরুমে যাবেন কি না বা তিনি ক্ষুধার্ত বা তৃষ্ণার্ত কি না। যদি তিনি “হ্যাঁ” বলেন, তাহলে এই প্রয়োজনগুলো পূরণ করতে তাকে সাহায্য করুন।শারীরিকভাবে আনিছাহকে ধরে বিছানায় শুইয়ে দিন।একজন পরিবারের সদস্য, বন্ধু বা বেতন দেওয়া পেশাদারের কাছ থেকে সাহায্য চান।সঠিক উত্তর দেখান আনিছাহকে কী ঘুমাতে সাহায্য করবে তা বোঝার চেষ্টা করুন। কেউ কেউ টেলিভিশন ছাড়া বা যতটা সম্ভব কম শব্দ করে ঘর অন্ধকার রাখতে পছন্দ করেন আবার কেউ কেউ রাতের আলো, মৃদু সঙ্গীত বা টেলিভিশন চালানো পছন্দ করেন। এই উত্তরটি ভালো । প্রত্যেক ব্যক্তিই ভিন্ন এবং একটি কার্যকর সমাধান খুঁজে বের করারআগে আপনাকে বেশ কয়েকটি সম্ভাব্য সমাধান চেষ্টা করে দেখতে হতে পারে। আনিছাহকে আরাম বোধ করানোর জন্য একটি প্রিয় বস্তু দিন (যেমন কম্বল বাস্টাফ করা পুতুল)। এটি একটি ভাল প্রতিক্রিয়া। এটি আনিছাহকে স্বস্তিপ্রদ ও নিরাপদ বোধ করাতে সাহায্য করতে পারে। তার ঘুমের সমস্যার কোনো চিকিৎসাজনিত কারণ আছে কি না (যেমন মূত্রনালীর সংক্রমণ, ব্যথা, ওষুধের কারণে হওয়া হ্যালুসিনেশন) তা খুঁজে বের করতে ডাক্তারের সাথে যোগাযোগ করুন। যদিও ডিমেনশিয়ায় আক্রান্ত ব্যক্তি যখনই ঘুমাতে পারেন না তখনই চিকিৎসকের পরামর্শ নেওয়ার প্রয়োজন হয় না, যদি তা আপনাকে বা ডিমেনশিয়াতে আক্রান্ত ব্যক্তিকে উদ্বিগ্ন বা বিরক্ত করে, তাহলে পরামর্শ নিন। আনিছাহকে দিনের বেলায় জাগিয়ে ও ব্যস্ত রাখতে একটি কার্যকলাপের সময়সূচি তৈরি করুন। এটি একটি ভাল ধারণা। এটি রাতে ঘুমের উন্নত ঘটাতে পারে। দিনের বেলাতে শারীরিক ব্যায়ামকে উৎসাহিত করুন (যেমন হাঁটা, প্রসারণকারী ব্যায়াম)। এটি রাতে ঘুমের উন্নত করতে সহায়ক হতে পারে। আনিছাহকে বলুন যে, আপনি যদি ক্রমাগত রাতে জেগে থাকেন তবে আপনি আর তার যত্ন নেবেন না। এটি একটি ভাল প্রতিক্রিয়া নয়। মনে রাখবেন যে ডিমেনশিয়া একটি রোগ এবং ডিমেনশিয়ায় আক্রান্ত ব্যক্তিরা যত্নশীলের জন্য অন্যদের উপর নির্ভর করেন। আনিছাহকে বলুন যে, আপনি যদি ক্রমাগত রাতে জেগে থাকেন তবে আপনি আর তার যত্ন নেবেন না। এটি একটি ভাল প্রতিক্রিয়া নয়। মনে রাখবেন যে ডিমেনশিয়া একটি রোগ এবং ডিমেনশিয়ায় আক্রান্ত ব্যক্তিরা তাদের যত্নের জন্য অন্যদের উপর নির্ভর করেন। শারীরিকভাবে আনিছাহকে ধরে বিছানায় শুইয়ে দিন। এটি কখনোই করবেন না। যদিও ঘুমের সমস্যা মোকাবেলা করা খুব কঠিন হতে পারে, তবে ডিমেনশিয়া আক্রান্ত ব্যক্তির মর্যাদাকে সম্মান করুন। তাছাড়া, তারা উত্তেজিত বা রাগান্বিত হতে পারেন। তা অবশ্যই ঘুমের সমস্যার সমাধান করবে না। একজন পরিবারের সদস্য, বন্ধু বা বেতন দেওয়া পেশাদারের কাছ থেকে সাহায্য চান। এটি সহায়ক হতে পারে। পরিশেষে বলতে হয়, ঘুমের অভাব যে কোনও পরিবারের যত্ন করার সামর্থ্যকে প্রভাবিত করতে পারে। অন্য কেউ পরিবারের সদস্যকে একটি রাত বা সপ্তাহান্তে ছুটি দিয়ে সহায়তা করতে পারেন। ত্রুটি: কমপক্ষে একটা বি কল্প নি র্বাচন করুন>পরবর্তী তে যাওয়ার আগে , অনুগ্রহ করে ‘সঠিক উত্তর দে খান’ ক্লি ক করুন।>ত্রুটি: আপনার উত্তর টে ক্সট বক্সে লি খুন>