মডিউল ৫ পাঠ ৪ । ডিপ্রেশন, উদ্বেগ বা উদাসীনতা ডিপ্রেশন, উদ্বেগ এবং উদাসীনতা কী? ডিমেনশিয়া আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ডিপ্রেশন, উদ্বেগ এবং উদাসীনতা থাকা স্বাভাবিক। ডিমেনশিয়া একজন ব্যক্তির মেজাজ, দৈনন্দিন কাজকর্মে আগ্রহ, মানুষজন এবং অনুষ্ঠানের প্রতি আগ্রহকে প্রভাবিত করতে পারে। এটি মস্তিষ্কের পরিবর্তনের কারণে হতে পারে, তবে তাদের সাথে যা ঘটছে তার মানসিক প্রতিক্রিয়ার কারণেও তা হতেপারে। ডিমেনশিয়ায় আক্রান্ত ব্যক্তিরা দু:খিত, চিন্তিত, ভীত, হতাশ বারাগান্বিত বোধ করতে পারেন, কাঁদতে পারেন এবং অস্বাভাবিকভাবে আবেগপ্রবণ, উত্তেজিতবা অস্থির হতে পারেন।তারা নিজেদের প্রত্যাহারও করে নিতে পারেন, অসুখী থাকতে পারেন এবং ধীরে ধীরে প্রতিক্রিয়া প্রদর্শন করতে পারেন। এর সবগুলোই ডিপ্রেশন এবং উদাসীনতা সূচক আচরণ। উদ্বেগ অবসাদের মত আচরণের দিকে নিয়ে যেতে পারে। ডিমেনশিয়ায় আক্রান্ত ব্যক্তিরা একা থাকা, কে তাদের অর্থ পরিচালনা করছে বা হারিয়ে যাওয়া জিনিসগুলো কোথায় গেছে সেসব ব্যাপারে চিন্তিত হতে পারেন এবং উদ্বিগ্ন হয়ে পড়তে পারেন।