মডিউল ৫ পাঠ ৩ । আক্রমণ আপনি কী বুঝেছেন তা পরীক্ষা করুন (চলবে)আক্রমণমূলক আচরণের প্রতিক্রিয়া জানানো। এজাজ ভিন্নভাবে কিভাবে প্রতিক্রিয়া জানাতে পারেন? বিরক্ত কণ্ঠে বলা: “আমি ইতিমধ্যেই উত্তর দিয়েছি, দয়া করে আমাকে বিরক্ত করা বন্ধ করুন।” “আপনাকে অবশ্যই গোসল করতে হবে!”তমিজুদ্দিন কে বাথরুমে নিয়ে যাওয়ার পরিবর্তে সাবান দিয়ে গরম, ভেজা তোয়ালে দিয়ে বিছানায় স্নান করতে সাহায্য করুন।এজাজ তমিজুদ্দিনের স্নানের সময় সাহায্য করার জন্য অন্য কাউকে বলতে পারেন।তমিজুদ্দিনকে গোসল করানোর সময়, তার মর্যাদা বজায় রাখতে এবং তাকে উষ্ণ রাখার জন্য তার কাঁধে একটি তোয়ালে রাখুন।পরেরবার গোসলের আগে, তমিজুদ্দিনের গোসল করার জন্য দিনের সেরা সময়টি চিহ্নিত করুন এবং তিনি শাওয়ার নেওয়া না গোসল করা পছন্দ করেন তা খুঁজে বেরকরুন। যথেষ্ট সময় আছে নিশ্চিত করুন, যাতে এটি চাপের না হয়।ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টের ঠিক আগে তাড়াহুড়ো করে তমিজুদ্দিনকে গোসল করানোর চেষ্টা করার চেয়ে, এজাজ আগের দিন গোসল করতে সহায়তা করার চেষ্টা করতে পারেন। সঠিক উত্তর দেখান বিরক্ত কণ্ঠে বলা: “আমি ইতিমধ্যেই উত্তর দিয়েছি, দয়া করে আমাকে বিরক্ত করা বন্ধ করুন।” “আপনাকে অবশ্যই গোসল করতে হবে!” এটি সহায়ক হবে না, কারণ এটি পরিস্থিতির পরিবর্তন করে না। তমিজুদ্দিন কে বাথরুমে নিয়ে যাওয়ার পরিবর্তে সাবান দিয়ে গরম, ভেজা তোয়ালে দিয়ে বিছানায় স্নান করতে সাহায্য করুন। এই উত্তরটি ভালো। যদি ডিমেনশিয়ায় আক্রান্ত ব্যক্তি গোসল বা পানির প্রবাহের ভয় পান, তবে এই বিকল্পটি তাদের কষ্ট দূর করতে সাহায্য করবে এবং কখনও কখনও গোসলের পরিবর্তেও ব্যবহার করা যেতে পারে। এছাড়াও ছোট বাচ্চাদের জন্য যে ড্রাই শ্যাম্পু এবং পরিষ্কারের পণ্যগুলো ব্যবহার করা হয়, সেগুলোও কাজে আসতে পারে। এজাজ তমিজুদ্দিনের স্নানের সময় সাহায্য করার জন্য অন্য কাউকে বলতে পারেন। এই উত্তরটি ভাল। কখনও কখনও ডিমেনশিয়ায় আক্রান্ত ব্যক্তি পরিবারের কোনো একজন সদস্যের বদলে অন্য একজন সদস্যের কাছ থেকে গোসলের সময় সহায়তা নিতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। কখনও কখনও একজন অপরিচিত ব্যক্তির কাছে তা বেশি সহজ মনে হতে পারে, কারণ ডিমেনশিয়ায় আক্রান্ত ব্যক্তি পরিবারের সদস্যের চেয়ে সেক্ষেত্রে কম বিব্রত হতে পারেন। তমিজুদ্দিনকে গোসল করানোর সময়, তার মর্যাদা বজায় রাখতে এবং তাকে উষ্ণ রাখার জন্য তার কাঁধে একটি তোয়ালে রাখুন। এই উত্তরটি ভালো। তমিজুদ্দিন তার এজা্জের সামনে নগ্ন হতে বিব্রত হতে পারেন বা পানির তাপমাত্রা বা ঘর খুব ঠান্ডা হতে পারে। পরিস্থিতিকে আরও আনন্দদায়ক করার উপায় সন্ধান করা গুরুত্বপূর্ণ। পরেরবার গোসলের আগে, তমিজুদ্দিনের গোসল করার জন্য দিনের সেরা সময়টি চিহ্নিত করুন এবং তিনি শাওয়ার নেওয়া না গোসল করা পছন্দ করেন তা খুঁজে বের করুন। এই উত্তরটি ভাল। ডিমেনশিয়ায় আক্রান্ত ব্যক্তিদেরকে তাদের নিয়মিত রুটিনে রাখার বিষয়টি প্রদর্শন করে যে, তাদের পছন্দগুলোর দিকে মনোযোগ দেওয়া হচ্ছে। যথেষ্ট সময় আছে নিশ্চিত করুন, যাতে এটি চাপের না হয়।ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টের ঠিক আগে তাড়াহুড়ো করে তমিজুদ্দিনকে গোসল করানোর চেষ্টাকরার চেয়ে, এজাজ আগের দিন গোসল করতে সহায়তা করার চেষ্টা করতে পারেন।যদিও বেশিসময় নেওয়া সবসময় সম্ভব নাও হতে পারে, কিন্তু এই বিকল্পটি ভাল । এটি এজাজ এবং তমিজুদ্দিনের মানসিক চাপ কমাতে পারে। ত্রুটি: কমপক্ষে একটা বি কল্প নি র্বাচন করুন>পরবর্তী তে যাওয়ার আগে , অনুগ্রহ করে ‘সঠিক উত্তর দে খান’ ক্লি ক করুন।>ত্রুটি: আপনার উত্তর টে ক্সট বক্সে লি খুন>