মডিউল

পাঠ ৩ । আক্রমণ

কেন আগ্রাসন / আক্রমণ হয়?

সময়ে সময়ে ডিমেনশিয়ায় আক্রান্ত ব্যক্তিরা রাগান্বিত, আক্রমণাত্মক বা সহিংস হয়ে উঠতে পারেন। 

বিভিন্ন কারণে আক্রমণ ঘটতে পারে। অপূর্ণ চাহিদা, মূত্রনালীর সংক্রমণের মত অসুস্থতা, ওষুধের সংমিশ্রণ বা পার্শ্বপ্রতিক্রিয়া অথবা ডিমেনশিয়ায় আক্রান্ত ব্যক্তির আশেপাশে ঘটছে এরকম কিছুর কারণে এটি হতে পারে।

তদুপরি, ডিমেনশিয়ায় আক্রান্ত ব্যক্তিদের অন্যদের বোঝা, সামাজিক পরিস্থিতি বিচার করা, তাদের অনুভূতি নিয়ন্ত্রণ করা বা আগের মত নিজেকে প্রকাশ করার ক্ষেত্রে সমস্যা হতে পারে। তাদের ব্যক্তিত্ব বা মানসিক স্বাস্থ্যেরও পরিবর্তন হতে পারে, যা আক্রমণাত্মক আচরণে অবদান রাখে। 

অনেক সময়, ডিমেনশিয়ায় আক্রান্ত ব্যক্তিরা পরিচিত ব্যক্তিদের উপর আক্রমণ করেন। অন্য সময়ে এটি অপরিচিতদের সাথেও হতে পারে। 

কেয়ারারদের কাছে আক্রমণমূলক আচরণ প্রায়শই সবচেয়ে কঠিন বিষয়গুলোর একটি হিসেবে বিবেচিত হয়। 

18/74