মডিউল

পাঠ ৩ । আক্রমণ

আপনি যা শিখেছেন তা পর্যালোচনা করা যাক

  • ডিমেনশিয়ায় আক্রান্ত ব্যক্তিদের কেয়ারাররা চিৎকার করা, ঠেলা মারা বা ধাক্কা দেওয়ার মতো আক্রমণমূলক আচরণের সম্মুখীন হতে পারেন। 
  • আক্রমণমূলক আচরণ ডিমেনশিয়ায় আক্রান্ত ব্যক্তি এবং সেইসাথে কেয়ারারদের জন্য খুবই হতাশাজনক হতে পারে। 
  • পরিবেশকে আরও শান্ত করার জন্য এর পরিবর্তন করার চেষ্টা করুন।
  • ডিমেনশিয়ায় আক্রান্ত ব্যক্তির মর্যাদা বজায় রাখার চেষ্টা করুন; যে কাজগুলো তারা করতে চান না সেসব কাজ করতে তাদের বাধ্য করবেন না।
  • যদি একটি পদ্ধতি কাজ না করে, তাহলে আরেকটি চেষ্টা করে দেখুন।
  • মনে রাখুন যে, আরো খারাপ হতে পারে, কিন্তু আরো ভাল মুহূর্তও হতেপারে।
  • নিজেকে মনে করিয়ে দিন যে, আগ্রাসন ডিমেনশিয়ার একটি অংশ বা রোগের প্রতিক্রিয়া হতে পারে। 
  • যদি ব্যক্তিটি হঠাৎ আক্রমণমূলক আচরণ করেন, তাহলে এর একটি অন্তর্নিহিতকারণ থাকতে পারে (উদাহরণস্বরূপ একটি মূত্রনালীর সংক্রমণ) যা একজন ডাক্তারের দ্বারা পরীক্ষা করে দেখা উচিত। 
  • একটি গভীর শ্বাস নিন এবং প্রতিক্রিয়া জানানোর সবচেয়ে ইতিবাচক উপায়গুলো সম্পর্কে চিন্তা করুন, যা আপনার এবং আপনার যত্নে থাকা ব্যক্তির জন্য সবচেয়ে কম কষ্টদায়ক হবে। 
  • আপনার যত্নে থাকা ব্যক্তিটির আগ্রাসন অব্যাহত থাকলে, সেক্ষেত্রে সহায়তার জন্য ইন্টারনেটে অনেক তথ্য রয়েছে। আল্জাইমার্স সোসাইটির সহায়তাও চাইতে পারেন: https://www.alzheimers.org.uk/

অভিনন্দন , আপনি এই পাঠটি শেষ করেছেন! সাবাস !

26/74