মডিউল ৫ পাঠ ৯ । বিচারক্ষমতায় পরিবর্তন এই মডিউলে আপনি কী শিখেছেন তা পর্যালোচনা করুন আচরণের পরিবর্তনগুলো আপনার যত্নে থাকা ব্যক্তি এবং আপনার নিজের জন্য মানসিক চাপের হতে পারে। এটি বেশ স্বাভাবিক। আপনার যত্নে থাকা ব্যক্তিকে আরও স্বাচ্ছন্দ্যবোধ করানোর চেষ্টা করুন। আচরণের মাসিক চাপপূর্ণ পরিবর্তনগুলো প্রতিরোধ বা হ্রাসের উপায়গুলো সন্ধান করুন, উদাহরণস্বরূপ স্মৃতি সহায়ক ব্যবহার করে। আপনার যত্নে থাকা ব্যক্তির মনোযোগ বিকর্ষণের চেষ্টা করুন, তর্ক করবেন না। যখন একটি পদ্ধতি কাজ করে না, তখন আরেকটি চেষ্টা করে দেখুন। উপলব্ধি করুন যে, কোন কোন দিন ভালো এবং কোন কোন দিন খারাপ থাকতে পারে ওষুধ বা অসুস্থতা সম্পর্কিত কোনো কারণ চিহ্নিত করতে একজন ডাক্তারের সাথে পরামর্শ করুন। পরিবেশ বা আপনার দৃষ্টিভঙ্গি কোন একটি উপসর্গের কারণ হতে পারে কিনা তা চিহ্নিত করুন। নিজেকে মনে করিয়ে দিন যে, আচরণের পরিবর্তনগুলো রোগের অংশ কিন্তু রোগটিকে কারণ হিসেবে গ্রহণ করার আগে অন্যান্য সম্ভাব্য কারণগুলো চিহ্নিত করা উচিত। অভিনিন্দন, আপনি এই মডিউল শেষ করেছেন!