মডিউল ৫ পাঠ ৯ । বিচারক্ষমতায় পরিবর্তন অযথাযথ যৌন আচরণ আনোয়ার হোসেনের বয়স ৭০ -এর কোঠার শেষের দিকে, তার ডিমেনশিয়া আছে এবং তিনি পরিবারের সাথে থাকেন। সপ্তাহে দুই দিন, একজন গৃহ সহায়িকা আলেয়া তাকে গোসল করাতে এবং তার ওষুধ পরিচালনায় সহায়তা করতে আসে। এই ব্যবস্থা বেশ কয়েক মাস ধরে ভাল কাজ করছে। একদিন, তার গোসলের প্রস্তুতির সময়, আনোয়ার হোসেনের কিছু যৌন মন্তব্য করে এবং আলেয়াকে তার কাছে টেনে নেওয়ার চেষ্টা করে। আলেয়া হতবাক এবং বিস্মিত হয়ে যায়। সে ঘর থেকে পালিয়ে যায় এবং পরিবারকে বলে যে, সে সেখানে আর কাজ করতে পারবে না আপনি কী বুঝেছেন তা পরীক্ষা করুনবিচারক্ষমতায় হওয়া আরো গুরুতর পরিবর্তনগুলোর মোকাবিলা করা (৩)। আনোয়ার হোসেনের পরিবারকে আপনি কী সুপারিশ করবেন? অনুগ্রহ করে সঠিক প্রতিক্রিয়াগুলো নির্বাচন করুন। শান্ত থাকবেন এবং আনোয়ার হোসেনকে বলবেন যে এই আচরণ অগ্রহণযোগ্য। আলেয়াকে তা ব্যাখ্যা করবেন । গোসলের পরিস্থিতি পরিবর্তন করুন। সম্ভবত আলেয়া একটি স্পঞ্জ স্নানের ব্যবস্থা করতে পারে এবং আনোয়ার হোসেন নিজে আরও অনেক কিছু করতে পারে।পরিবেশ পরিবর্তন করুন। গোপনীয়তার জন্য তাকে ঢেকে রাখতে গোসল করার সময় আনোয়ার হোসেনের কাঁধে একটি তোয়ালে বা পোশাক রাখুন।আনোয়ার হোসেনের উপর চিৎকার-চেঁচামেচি করবেন, তার আচরণের জন্য তাকে লজ্জিত করবেন।পরিস্থিতিটিকে উপেক্ষা করুন।সঠিক উত্তর দেখান শান্ত থাকবেন এবং আনোয়ার হোসেনকে বলবেন যে এই আচরণ অগ্রহণযোগ্য। আলেয়াকে তা ব্যাখ্যা করবেন । এটি একটি ভাল বিকল্প। আনোয়ার হোসেনের পরিবার অতিরিক্ত প্রতিক্রিয়া দেখায় না কারণ তারা মনে করে যে, এটি রোগটির কারণে হচ্ছে। তারা আলেয়ার নিরাপত্তার জন্য উপযুক্ত সীমা পুর্ননির্ধারণ করে। গোসলের পরিস্থিতি পরিবর্তন করুন। সম্ভবত আলেয়া একটি স্পঞ্জ স্নানের ব্যবস্থা করতে পারে এবং আনোয়ার হোসেন নিজে আরও অনেক কিছু করতে পারে। এটি একটি ভাল বিকল্প। আনোয়ার হোসেনকে আরো কিছু করতে দেওয়া হলে তা তার মনোযোগকে বিকর্ষিত করবে। এইভাবে, আলেয়া এবং আনোয়ার হোসেন উভয়ের মর্যাদা বজায় রাখা হবে। পরিবেশ পরিবর্তন করুন। গোপনীয়তার জন্য তাকে ঢেকে রাখতে গোসল করার সময় আনোয়ার হোসেনের কাঁধে একটি তোয়ালে বা পোশাক রাখুন। এটি একটি ভাল প্রতিক্রিয়া। হয়তো আনোয়ার হোসেন নগ্ন হওয়ার কারণে, তিনি পরিস্থিতিকে ভুল বুঝেন। আনোয়ার হোসেনের উপর চিৎকার-চেঁচামেচি করবেন, তার আচরণের জন্য তাকে লজ্জিত করবেন। এই প্রতিক্রিয়াটি ভাল নয় কারণ তার ডিমেনশিয়ার অংশ হিসাবে আনোয়ার হোসেন হয়তো জানেন না যে এইআচরণগুলো যথাযথ নয় । অতএব, অতিরিক্ত প্রতিক্রিয়া না দেখানোর চেষ্টা করুন। পরিস্থিতিটিকে উপেক্ষা করুন। এই প্রতিক্রিয়াটি ভাল নয় কারণ আনোয়ার হোসেন অযথাযথ যৌন আচরণ চালিয়ে যেতে পারেন এবং আলেয়াকে কষ্ট দিতে পারেন। ত্রুটি: কমপক্ষে একটা বি কল্প নি র্বাচন করুন>পরবর্তী তে যাওয়ার আগে , অনুগ্রহ করে ‘সঠিক উত্তর দে খান’ ক্লি ক করুন।>ত্রুটি: আপনার উত্তর টে ক্সট বক্সে লি খুন> সহায়ক তথ্য যদি অযথাযথ আচরণ চলতে থাকে, তাহলে পরিবার হয়তো একজন মহিলার পরিবর্তে একজন পুরুষ গৃহ সহায়ক নিয়োগের কথা বিবেচনা করতে পারে, যা এই আচরণকে প্রতিরোধ করতে পারে। এছাড়াও তারা একজন পেশাদারের সাহায্য চাইতে পারেন।