মডিউল ৫ পাঠ ৬ ।বিভ্রম এবং হ্যালুসিনেশন এখন আরেকটি উদাহরণ দেখা যাক লুবনার বাবা মনসুর ডিমেনশিয়া নিয়ে বেঁচে আছেন। একদিন, মনসুর একটু অস্থির হয়ে পড়েন। হঠাৎ, ঘরের এক কোণে তাকিয়ে তাকে খুব ভীত দেখাতে শুরু করে। তিনি তার মেয়েকে ডেকে বলেন, “তুমি কি তাদের কথা বলতে দেখছো?” তিনি চিৎকার করেন, “তোমরা ওখানে কি করছো?” লুবনা এতটাই বিহ্বল হয়ে পড়েন যে, তার মনে হয় তিনি পালিয়ে যাবেন। তিনি মনে মনে ভাবেন “বাবার অসুস্থতা আমি যতটা ভেবেছিলাম তার চেয়ে অনেক খারাপ অবস্থায় রয়েছে।” সহায়ক তথ্য ডিমেনশিয়ায় আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়াগুলো ডাক্তারের সাথে যাচাই করিয়ে নিন। এগুলো এই সমস্যায় অবদান রাখতে পারে।