মডিউল ৫ পাঠ ৫ । ঘুমাতে অসুবিধা আপনি যা শিখেছেন তা পর্যালোচনা করা যাক ডিমেনশিয়ায় আক্রান্ত ব্যক্তিদের ঘুমেরঅসুবিধা স্বাভাবিক। ঘুমের সমস্যা মোকাবেলা করা খুব চাপের হতে পারে। আপনার যত্নে থাকা ব্যক্তির ঘুমের সমস্যা হলে, তাকে আরও আরামদায়ক করার চেষ্টা করুন। এরকম পরিস্থিতিগুলো চিহ্নিত করার চেষ্টা করুন, যা ঘুমের অসুবিধা বাড়াতে পারে এবং সেগুলোর পরিবর্তন বা সমাধান করুন। যখন একটি পদ্ধতি কাজ করে না, তখন আরেকটি চেষ্টা করে দেখুন। উপলব্ধি করুন যে, ভালো এবং খারাপ দিন থাকতে পারে। নিজেকে মনে করিয়ে দিন যে ঘুমাতে অসুবিধা এই রোগের অংশ। একটি গভীর শ্বাস নিন এবং প্রতিক্রিয়া জানানোর সবচেয়ে ভালো উপায়গুলো সম্পর্কে চিন্তা করুন, যা ঘুমের সমস্যার ক্ষেত্রে আপনার এবং আপনার যত্নে থাকা ব্যক্তির জন্য সবচেয়ে কম কষ্টদায়ক হবে। সহায়তা চান। সীমিত ঘুমের ক্ষেত্রে ভাল যত্ন প্রদান করা কঠিন। অভিনন্দন, আপনি এই পাঠটি শেষ করেছেন! সাবাস!