মডিউল

পাঠ ৬ ।বিভ্রম এবং হ্যালুসিনেশন

আপনি যা শিখেছেন তা পর্যালোচনা করা যাক

  • ডিমেনশিয়ায় আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে অবাস্তব চিন্তাভাবনা হওয়াবা বাস্তবে অস্তিত্ব না থাকা এমন কিছু দেখা/শোনা (বিভ্রান্তি ও হ্যালুসিনেশন)স্বাভাবিক
  • এগুলো ডিমেনশিয়ায় আক্রান্ত ব্যক্তি এবং যত্নশীলদের জন্য খুব হতাশাজনক হতে পারে।
  • প্রায়শই, এই দৃষ্টিবিভ্রম এবং অবাস্তব চিন্তাভাবনা হওয়া ব্যক্তিদের অনেক আশ্বাসের প্রয়োজন হয়।
  • এগুলো কমানোর উপায় চিহ্নিত করা গুরুত্বপূর্ণ,তবে তা আপনার যত্নে থাকা ব্যক্তির সাথে তর্ক করে নয়, বরং তাকে সান্ত্বনা দেওয়া এবং তার মনোযোগ বিকর্ষণ করার মাধ্যমে করুন। 
  • বিভ্রম বা হ্যালুসিনেশনের কোনো কারণ আছে কিনা তা দেখতে পরিবেশটি খতিয়ে দেখুন।
  • যখন একটি পদ্ধতি কাজ করে না, তখন আরেকটি চেষ্টা করে দেখুন।
  • নিজেকে মনে করিয়ে দিন যে অবাস্তব চিন্তাভাবনা বা দৃষ্টিবিভ্রম রোগটির অংশ।
  • যদি আপনার যত্নে থাকা ব্যক্তির অবাস্তব চিন্তাভাবনা ও দৃষ্টিবিভ্রমের অভিজ্ঞতা হয়, সেক্ষেত্রে একটি গভীর শ্বাস নিন এবং প্রতিক্রিয়া জানানোর সবচেয়ে ভালো উপায়গুলো সম্পর্কে চিন্তা করুন, যা আপনার এবং আপনার যত্নে থাকা ব্যক্তির জন্য সবচেয়ে কম কষ্টদায়ক হবে। 

অভিনন্দন, আপনি এই পাঠটি শেষ করেছেন!

51/74