মডিউল

পাঠ ৯ । বিচারক্ষমতায় পরিবর্তন

গাড়ি চালানোর জন্য জোর দেওয়া

শফিক ডিমেনশিয়া নিয়ে বেঁচে আছেন। তার প্রতিবেশী জুনায়েদ তাকে কমিউনিটি সেন্টারে একটি ইভেন্টে যাওয়ার প্রস্তাব দেন।

শফিক গাড়ি চালানোর জন্য জেদ করেন এবং স্বর চড়াতে থাকেন। তিনি নিজে গাড়ি না চালালে কমিউনিটি সেন্টারে যেতে অস্বীকৃতি জানান, যদিও তাকে ইতোমধ্যেই গাড়ি চালানো বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

আপনি কী বুঝেছেন তা পরীক্ষা করুন

বিচারক্ষমতায় হওয়া আরো গুরুতর পরিবর্তনগুলোর মোকাবেলা করা (২)।

আপনি জুনায়েদকে কী সুপারিশ করবেন?

অনুগ্রহ করে সঠিক প্রতিক্রিয়াগুলো নির্বাচন করুন।

সহায়ক তথ্য

গাড়ি না চালানোর সিদ্ধান্তটি যদি ডিমেনশিয়ায় আক্রান্ত ব্যক্তির কাছ থেকে আসে তবে তা ভাল। গাড়ি চালানো ছেড়ে দেওয়া সাধারণত ব্যক্তির জীবনের একটি কঠিন সময় যেখানে তারা স্বনির্ভরতা হারাচ্ছেন। 

ব্যক্তিটিকে নিয়মিত গাড়িতে তুলে নেওয়ার প্রস্তাব দেওয়া, কীভাবে গণপরিবহন ব্যবহার করতে হয় তা শেখানো বা ট্যাক্সির ব্যবস্থা করে দেওয়া ব্যক্তিটিকে সক্রিয় থাকতে এবং তাদের কমিউনিটির কার্যকলাপে সংশ্লিষ্ট থাকতে সাহায্য করবে। 

এটি গুরুত্বপূর্ণ যে, ব্যক্তিটি একবার গাড়ি চালানো ছেড়ে দিলে তিনি যাতে বিচ্ছিন্ন বা একা না হয়ে যান। তাদের বাড়ির বাইরের জগতের সাথে সংযুক্ত রাখতে আরও প্রচেষ্টার প্রয়োজন হবে।

70/74