মডিউল

পাঠ ৪ । ডিপ্রেশন, উদ্বেগ বা উদাসীনতা

ডিমেনশিয়ায় আক্রান্ত ব্যক্তি যখন দৈনন্দিন কাজকর্মে আগ্রহ হারিয়ে ফেলেন তখন কীভাবে প্রতিক্রিয়া জানাবেন?

আসুন একটি উদাহরণ দেখি

মনিরুজ্জামানের ডিমেনশিয়া আছে এবং তিনি তার স্ত্রী হুমায়রার সাথে থাকেন। মনিরুজ্জামান একজন দোকানদার ছিলেন এবং কমিউনিটিতে খুব সক্রিয় ছিলেন।

সম্প্রতি, মনিরুজ্জামান একটি বড় জানালার কাছে একটি চেয়ারে বসে বাইরে শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকেন, এই ধরনের আচরণও উদাসীনতা হিসেবে পরিচিত, যেখানে ডিমেনশিয়ায় আক্রান্ত ব্যক্তির কিছু করতে আগ্রহী হতে সমস্যা হয়। হুমায়রা খুব চিন্তিত হয়ে পড়েন, কারণ তার স্বামী এরকম নন। তিনি নিজেকে সরিয়ে নিচ্ছেন এবংতার থেকে দূরে সরে গেছেন বলে মনে হয়। একদিন তিনি, ভিতরে এসে বলেন, “মনিরুজ্জামান, আমরা কি ঘুরতে যেতে পারি?” তিনি সাড়া দেন না। 

31/74