মডিউল ৫ পাঠ ৪ । ডিপ্রেশন, উদ্বেগ বা উদাসীনতা আপনি যা শিখেছেন তা পর্যালোচনা করা যাক ডিমেনশিয়ায় আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ডিপ্রেশন, উদ্বেগ এবং উদাসীনতা থাকা পরিচিত বিষয়। মেজাজের পরিবর্তন ডিমেনশিয়ায় আক্রান্ত ব্যক্তি এবং তার কেয়ারারদের জন্য খুব হতাশাজনক হতে পারে। মেজাজের সমস্যাযুক্ত ব্যক্তিদের অতিরিক্ত ভালবাসা এবং সমর্থন প্রয়োজন। মেজাজের পরিবর্তন বন্ধ করার বা কমানোর উপায়গুলো চিহ্নিত করা গুরুত্বপূর্ণ, সান্ত্বনা দিয়ে এবং ব্যক্তিটি যে জিনিসগুলো করতে পছন্দ করে তাতে আগ্রহী করে তোলার মাধ্যমে তা করা যেতে পারে। যখন একটি পদ্ধতি কাজ করে না, তখন আরেকটি চেষ্টা করে দেখুন। মেজাজ পরিবর্তনের ক্ষেত্রে, নিজেকে মনে করিয়ে দিন যে সেগুলো রোগের অংশ বা রোগের প্রতিক্রিয়া হতে পারে। যদি তাদের মেজাজ সংক্রান্ত সমস্যা হয় বা তার আগ্রহ কমে যাওয়ার সম্মুখীন হন, সেক্ষেত্রে একটি গভীর শ্বাস নিন এবং প্রতিক্রিয়া জানানোর সবচেয়ে ভালো উপায়গুলো সম্পর্কে চিন্তা করুন, যা আপনার এবং আপনার যত্নে থাকা ব্যক্তির জন্য সবচেয়ে কম কষ্টদায়ক হবে। মনে রাখবেন জিনিসগুলো যখন গুরুতর হয়ে ওঠে, তখন সেগুলোকে চিহ্নিত করা গুরুত্বপূর্ণ। যদি আপনার যত্নে থাকা ব্যক্তির মেজাজ গুরুতরভাবে এবং ক্রমাগত পরিবর্তিত হয় বা আপনি মনে করেন যে, তারা নিজের ক্ষতি করার ঝুঁকিতে রয়েছে, তাহলে অবিলম্বে ডাক্তারের পরামর্শ নেওয়া গুরুত্বপূর্ণ। অভিনন্দন, আপনি এই পাঠটি শেষ করেছেন! সাবাস !