মডিউল ৫ পাঠ ৭ . পুনরাবৃত্ত আচরণ আপনি যা শিখেছেন তা পর্যালোচনা করা যাক কিছু জিনিস বারবার করা বা বলা (পুনরাবৃত্তিমূলক আচরণ) ডিমেনশিয়ায় আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে এটি স্বাভাবিক একটি ব্যাপার। পুনরাবৃত্তি মোকাবেলা করা খুব মানসিক চাপের হতে পারে। পুনরাবৃত্তির ক্ষেত্রে, আপনার যত্নে থাকা ব্যক্তিকে স্বাচ্ছন্দ্য দেওয়ার দিকে মনোনিবেশ করার চেষ্টা করুন। পুনরাবৃত্ত আচরণের আগে কী হয় এবং কী এটিকে বাড়িয়ে তোলে তা চিহ্নিত করার চেষ্টা করুন। তারপর তার পরিবর্তন করার চেষ্টা করুন। আপনি কীভাবে প্রতিক্রিয়া জানাবেন তা চিহ্নিত করার চেষ্টা করুন এবং তার পরিবর্তন করুন। মনে রাখুন যে, আরো খারাপ হতে পারে, কিন্তু আরো ভাল মুহূর্তও হতেপারে। নিজেকে মনে করিয়ে দিন যে, পুনরাবৃত্ত আচরণ রোগটির অংশ। যদি আপনার যত্নে থাকা ব্যক্তি বারংবার কিছু বলে বা করে, সেক্ষেত্রে একটি গভীর শ্বাস নিন এবং প্রতিক্রিয়া জানানোর সবচেয়ে ভালো উপায়গুলো সম্পর্কে চিন্তা করুন, যা আপনার এবং আপনার যত্নে থাকা ব্যক্তির জন্যসবচেয়ে কম কষ্টদায়ক হবে। অভিনন্দন, আপনি এই পাঠটি শেষ করেছেন!