মডিউল

পাঠ ৮ । হাঁটা এবং হারিয়ে যাওয়া

আমি কীভাবে অভ্যাসগুলো সামলাতে পারি এবং আমার যত্নে থাকা ব্যক্তির হারিয়ে যাওয়ার সম্ভাবনা হ্রাস করতে পারি? 

কিছু কিছু জিনিস আছে যা একজন ব্যক্তির হাঁটার অভ্যাস সামলাতে সহায়তা করতে পারে এবং তাকে হারিয়ে যাওয়া থেকে রক্ষা করতে সাহায্য করতেপারে। উদাহরণস্বরূপ, এগুলো চেষ্টা করে দেখুন:

  • আপনার যত্নে থাকা ব্যক্তির রুটিন এবং কার্যকলাপগুলো বজায় রাখুন। দিনের সবচেয়ে সম্ভাব্য সময়গুলো চিহ্নিত করুন যখন তাদের হাঁটার ব্যাপারটি ঘটতে পারে এবং সেই সময়ে একসাথে পার্কে হাঁটার মতো কার্যকলাপের পরিকল্পনা করুন। 
  • আপনার যত্নে থাকা ব্যক্তির যদি মনে হয় তিনি হারিয়ে গেছেন, তিনি পরিত্যক্ত বা দিশেহারা বোধ করেন, অথবা “বাড়িতে চলে যেতে” বা “কর্মস্থলে যাওয়ার” জন্য বের হতে চান, তাকে আশ্বস্ত করুন।উদাহরণস্বরূপ, বলার চেষ্টা করুন: “আমরা আজ রাতে এখানে থাকছি। আমরা নিরাপদ আছি এবং আমি তোমার সাথে থাকব। সারারাত ভালোভাবে বিশ্রাম নিয়ে আমরা সকালে বাড়ি যেতেপারি।” ডিমেনশিয়ায় আক্রান্ত ব্যক্তিকে সংশোধন করা থেকে বিরত থাকার চেষ্টাকরুন। 
  • নিশ্চিত করুন যে, সমস্ত মৌলিক চাহিদা পূরণ হয়েছে। লোকটি কি বাথরুমে গিয়েছেন? তারা কি তৃষ্ণার্ত বা ক্ষুধার্ত আছেন?
  • ব্যস্ত জায়গাগুলো এড়িয়ে চলুন যা বিভ্রান্তিকর এবং মাথা গুলিয়ে যাওয়ার কারণ হতে পারে, যেমন শপিং মল, বাজার, মুদির দোকান বা অন্যান্য ভিড়ের জায়গা।
  • নিশ্চিত করুন যে, ব্যক্তিটির কাছে যাতে শনাক্তকরণের কিছু থাকে।
  • নিশ্চিত করুন আপনার বাড়ি যাতে সুরক্ষিত থাকে, ব্যক্তিটি আপনার বাড়িতে নিরাপদ আছেন এবং আপনার অজান্তে সেখান থেকে চলে যেতে পারবেন না।উদাহরণস্বরূপ, এক্ষেত্রে গোপনকারী দরজা এবং দরজার নবগুলো সাহায্য করতে পারে, অথবা একটি ঘন্টা বা পর্দা ব্যবহার করতে পারেন, যা কেউ দরজা ব্যবহার করার সময় শব্দ করে। 
  • আপনার যত্নে থাকা ব্যক্তিটি হারিয়ে গেলে, আপনাকে অবশ্যই অন্যদের কাছ থেকে সাহায্য চাইতে হবে সেজন্য তার একটি সাম্প্রতিক ছবি কাছে রাখুন। 
  • আপনার যত্নে থাকা ব্যক্তিকে খুঁজে পাওয়ার পরে, বিষয়টি নিয়ে তার সাথে শান্তভাবে ও ভালবাসা দিয়ে কথা বলুন, তাকে দোষারোপ করাএবং তার উপর রাগ দেখানো এড়ানোর চেষ্টা করুন। 
61/74