মডিউল

পাঠ ১ । আচরণ পরিবর্তন সংক্রান্ত ভূমিকা

আপনি যা শিখেছেন তা পর্যালোচনা করা যাক

  • ডিমেনশিয়ায় আক্রান্ত ব্যক্তিরা এমন আচরণের পরিবর্তনগুলো অনুভব করতে পারেন যা তাদের বা তাদের আশেপাশের লোকদের জন্য কষ্টকর বা হতাশাজনক হতে পারে।
  • মানসিক চাপপূর্ণ আচরণের আগে কী ঘটতে পারে তা বুঝার জন্য, এর কারণ কী হতে পারে বা কোন বিষয়টি এটিকে আরো খারাপ করে তুলতে পারে তা চিহ্নিত করা সহায়ক হবে। 
  • আপনি সাধারণত কীভাবে সাড়া দেন, আপনি কী অনুভব করেন বা আপনি কী করেন তা চিহ্নিত করাও সহায়ক হবে। 
  • একটি গভীর শ্বাস নিন এবং প্রতিক্রিয়া জানানোর সবচেয়ে ভালো উপায় সম্পর্কে চিন্তা করুন, যা আপনার এবং আপনার যত্নে থাকা ব্যক্তির জন্য সবচেয়ে কম কষ্টদায়ক হবে। 
  • বিভিন্ন প্রতিক্রিয়া এবং পদ্ধতি চেষ্টা করে দেখুন, কারণ প্রথমটি সবসময় কাজ করে না।

অভিনিন্দন, আপনি এই পাঠটি শেষ করেছেন!

9/74