মডিউল ৫ পাঠ ৩ । আক্রমণ আপনি যা শিখেছেন তা পর্যালোচনা করা যাক ডিমেনশিয়ায় আক্রান্ত ব্যক্তিদের কেয়ারাররা চিৎকার করা, ঠেলা মারা বা ধাক্কা দেওয়ার মতো আক্রমণমূলক আচরণের সম্মুখীন হতে পারেন। আক্রমণমূলক আচরণ ডিমেনশিয়ায় আক্রান্ত ব্যক্তি এবং সেইসাথে কেয়ারারদের জন্য খুবই হতাশাজনক হতে পারে। পরিবেশকে আরও শান্ত করার জন্য এর পরিবর্তন করার চেষ্টা করুন। ডিমেনশিয়ায় আক্রান্ত ব্যক্তির মর্যাদা বজায় রাখার চেষ্টা করুন; যে কাজগুলো তারা করতে চান না সেসব কাজ করতে তাদের বাধ্য করবেন না। যদি একটি পদ্ধতি কাজ না করে, তাহলে আরেকটি চেষ্টা করে দেখুন। মনে রাখুন যে, আরো খারাপ হতে পারে, কিন্তু আরো ভাল মুহূর্তও হতেপারে। নিজেকে মনে করিয়ে দিন যে, আগ্রাসন ডিমেনশিয়ার একটি অংশ বা রোগের প্রতিক্রিয়া হতে পারে। যদি ব্যক্তিটি হঠাৎ আক্রমণমূলক আচরণ করেন, তাহলে এর একটি অন্তর্নিহিতকারণ থাকতে পারে (উদাহরণস্বরূপ একটি মূত্রনালীর সংক্রমণ) যা একজন ডাক্তারের দ্বারা পরীক্ষা করে দেখা উচিত। একটি গভীর শ্বাস নিন এবং প্রতিক্রিয়া জানানোর সবচেয়ে ইতিবাচক উপায়গুলো সম্পর্কে চিন্তা করুন, যা আপনার এবং আপনার যত্নে থাকা ব্যক্তির জন্য সবচেয়ে কম কষ্টদায়ক হবে। আপনার যত্নে থাকা ব্যক্তিটির আগ্রাসন অব্যাহত থাকলে, সেক্ষেত্রে সহায়তার জন্য ইন্টারনেটে অনেক তথ্য রয়েছে। আল্জাইমার্স সোসাইটির সহায়তাও চাইতে পারেন: https://www.alzheimers.org.uk/ অভিনন্দন , আপনি এই পাঠটি শেষ করেছেন! সাবাস !