মডিউল

পাঠ ৫ । ঘুমাতে অসুবিধা

আপনি যা শিখেছেন তা পর্যালোচনা করা যাক

  • ডিমেনশিয়ায় আক্রান্ত ব্যক্তিদের ঘুমেরঅসুবিধা স্বাভাবিক।
  • ঘুমের সমস্যা মোকাবেলা করা খুব চাপের হতে পারে।
  • আপনার যত্নে থাকা ব্যক্তির ঘুমের সমস্যা হলে, তাকে আরও আরামদায়ক করার চেষ্টা করুন। 
  • এরকম পরিস্থিতিগুলো চিহ্নিত করার চেষ্টা করুন, যা ঘুমের অসুবিধা বাড়াতে পারে এবং সেগুলোর পরিবর্তন বা সমাধান করুন।
  • যখন একটি পদ্ধতি কাজ করে না, তখন আরেকটি চেষ্টা করে দেখুন।
  • উপলব্ধি করুন যে, ভালো এবং খারাপ দিন থাকতে পারে।
  • নিজেকে মনে করিয়ে দিন যে ঘুমাতে অসুবিধা এই রোগের অংশ।
  • একটি গভীর শ্বাস নিন এবং প্রতিক্রিয়া জানানোর সবচেয়ে ভালো উপায়গুলো সম্পর্কে চিন্তা করুন, যা ঘুমের সমস্যার ক্ষেত্রে আপনার এবং আপনার যত্নে থাকা ব্যক্তির জন্য সবচেয়ে কম কষ্টদায়ক হবে। 
  • সহায়তা চান। সীমিত ঘুমের ক্ষেত্রে ভাল যত্ন প্রদান করা কঠিন। 

অভিনন্দন, আপনি এই পাঠটি শেষ করেছেন! সাবাস!

43/74