মডিউল ৫ পাঠ ৯ । বিচারক্ষমতায় পরিবর্তন গাড়ি চালানোর জন্য জোর দেওয়া শফিক ডিমেনশিয়া নিয়ে বেঁচে আছেন। তার প্রতিবেশী জুনায়েদ তাকে কমিউনিটি সেন্টারে একটি ইভেন্টে যাওয়ার প্রস্তাব দেন। শফিক গাড়ি চালানোর জন্য জেদ করেন এবং স্বর চড়াতে থাকেন। তিনি নিজে গাড়ি না চালালে কমিউনিটি সেন্টারে যেতে অস্বীকৃতি জানান, যদিও তাকে ইতোমধ্যেই গাড়ি চালানো বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়েছে। আপনি কী বুঝেছেন তা পরীক্ষা করুনবিচারক্ষমতায় হওয়া আরো গুরুতর পরিবর্তনগুলোর মোকাবেলা করা (২)। আপনি জুনায়েদকে কী সুপারিশ করবেন? অনুগ্রহ করে সঠিক প্রতিক্রিয়াগুলো নির্বাচন করুন। শান্ত থাকুন এবং জিজ্ঞাসা করুন যে, সেদিন শফিকের অন্য কোথাও যাওয়ার আছে কি না, এবং যদি তাই হয় তবে তাকে গাড়ি করে নিয়ে যাওয়ার প্রস্তাব দিন।পরিস্থিতিটি উপেক্ষা করুন কারণ এটি বিব্রতকর।শফিককে জিজ্ঞাসা করুন যে তিনি পরিবহনের বিষয়ে কিছু সাহায্য চানকিনা।শফিককে বলুন যে, তিনি তার গাড়ি চালানো নিয়ে চিন্তিত এবং তা নিয়ে আলোচনা করার জন্য তাকে ডাক্তারের কাছে যাওয়ার পরামর্শ দিন।ঘটনাটি জুনায়েদের কেয়ারার, বন্ধু বাপরিবারের সদস্যকে জানান। সঠিক উত্তর দেখান শান্ত থাকুন এবং জিজ্ঞাসা করুন যে, সেদিন শফিকের অন্য কোথাও যাওয়ার আছে কি না, এবং যদি তাই হয় তবে তাকে গাড়ি করে নিয়ে যাওয়ার প্রস্তাব দিন। এটি একটি ভাল প্রতিক্রিয়া কারণ এটি শফিককে অনিরাপদভাবে গাড়ি চালানো থেকে বাধা দেয় এবং নিরাপদ পরিবহন প্রদান করে, তাই শফিক তার কাজগুলি চালাতে পারেন। পরিস্থিতিটি উপেক্ষা করুন কারণ এটি বিব্রতকর। এই প্রতিক্রিয়াটি ভাল নয় কারণ শফিকের গাড়ি চালানো তার নিজের এবং অন্যদের ক্ষতি করতে পারে। শফিককে জিজ্ঞাসা করুন যে তিনি পরিবহনের বিষয়ে কিছু সাহায্য চান কি না। এই প্রতিক্রিয়াটি উপযুক্ত কারণ শফিক নিরাপদে বাসে চড়তে বা হাঁটতে সক্ষম হতে পারেন, যা কোনো অনিরাপদ আচরণকে প্রতিরোধ করবে। শফিককে বলুন যে, তিনি তার গাড়ি চালানো নিয়ে চিন্তিত এবং তা নিয়ে আলোচনা করার জন্য তাকে ডাক্তারের কাছে যাওয়ার পরামর্শ দিন। এটি একটি ভাল প্রতিক্রিয়া যেহেতু জুনায়েদ সৎ হয়ে শফিককে সম্মান করছেন এবং উদ্বেগ প্রকাশ করেছেন । ঘটনাটি জুনায়েদ শফিকের কেয়ারার, বন্ধু বাপরিবারের সদস্যকে জানান। এটি একটি সম্ভাব্য প্রতিক্রিয়া। শফিকের ডিমেনশিয়া আছে কি না তা জুনায়েদ জানেন না এবং তিনি শফিক এবং অন্যদের ক্ষতির ঝুঁকি নিয়ে উদ্বিগ্ন হতে পারেন। ত্রুটি: কমপক্ষে একটা বি কল্প নি র্বাচন করুন>পরবর্তী তে যাওয়ার আগে , অনুগ্রহ করে ‘সঠিক উত্তর দে খান’ ক্লি ক করুন।>ত্রুটি: আপনার উত্তর টে ক্সট বক্সে লি খুন> সহায়ক তথ্য গাড়ি না চালানোর সিদ্ধান্তটি যদি ডিমেনশিয়ায় আক্রান্ত ব্যক্তির কাছ থেকে আসে তবে তা ভাল। গাড়ি চালানো ছেড়ে দেওয়া সাধারণত ব্যক্তির জীবনের একটি কঠিন সময় যেখানে তারা স্বনির্ভরতা হারাচ্ছেন। ব্যক্তিটিকে নিয়মিত গাড়িতে তুলে নেওয়ার প্রস্তাব দেওয়া, কীভাবে গণপরিবহন ব্যবহার করতে হয় তা শেখানো বা ট্যাক্সির ব্যবস্থা করে দেওয়া ব্যক্তিটিকে সক্রিয় থাকতে এবং তাদের কমিউনিটির কার্যকলাপে সংশ্লিষ্ট থাকতে সাহায্য করবে। এটি গুরুত্বপূর্ণ যে, ব্যক্তিটি একবার গাড়ি চালানো ছেড়ে দিলে তিনি যাতে বিচ্ছিন্ন বা একা না হয়ে যান। তাদের বাড়ির বাইরের জগতের সাথে সংযুক্ত রাখতে আরও প্রচেষ্টার প্রয়োজন হবে।