মডিউল

পাঠ ৯ । বিচারক্ষমতায় পরিবর্তন

এই মডিউলে আপনি কী শিখেছেন তা পর্যালোচনা করুন

  • আচরণের পরিবর্তনগুলো আপনার যত্নে থাকা ব্যক্তি এবং আপনার নিজের জন্য মানসিক চাপের হতে পারে। এটি বেশ স্বাভাবিক। 
  • আপনার যত্নে থাকা ব্যক্তিকে আরও স্বাচ্ছন্দ্যবোধ করানোর চেষ্টা করুন। 
  • আচরণের মাসিক চাপপূর্ণ পরিবর্তনগুলো প্রতিরোধ বা হ্রাসের উপায়গুলো সন্ধান করুন, উদাহরণস্বরূপ স্মৃতি সহায়ক ব্যবহার করে। 
  • আপনার যত্নে থাকা ব্যক্তির মনোযোগ বিকর্ষণের চেষ্টা করুন, তর্ক করবেন না। 
  • যখন একটি পদ্ধতি কাজ করে না, তখন আরেকটি চেষ্টা করে দেখুন।
  • উপলব্ধি করুন যে, কোন কোন দিন ভালো এবং কোন কোন দিন খারাপ থাকতে পারে 
  • ওষুধ বা অসুস্থতা সম্পর্কিত কোনো কারণ চিহ্নিত করতে একজন ডাক্তারের সাথে পরামর্শ করুন।
  • পরিবেশ বা আপনার দৃষ্টিভঙ্গি কোন একটি উপসর্গের কারণ হতে পারে কিনা তা চিহ্নিত করুন। 
  • নিজেকে মনে করিয়ে দিন যে, আচরণের পরিবর্তনগুলো রোগের অংশ কিন্তু রোগটিকে কারণ হিসেবে গ্রহণ করার আগে অন্যান্য সম্ভাব্য কারণগুলো চিহ্নিত করা উচিত।

অভিনিন্দন, আপনি এই মডিউল শেষ করেছেন!

74/74