মডিউল

পাঠ ২। ভাববিনিময়ের উন্নতি

কার্যকলাপ

শ্রবণশক্তি উন্নত করার জন্য ব্যায়াম করুন

ভাববিনিময়ের জন্য শোনার ক্ষমতা গুরুত্বপূর্ণ।

সহায়ক তথ্যগুলো

এখানে কি খুব বেশি শব্দ হচ্ছে?

পশ্চাৎপটের (আশেপাশের/পরিবেশ থেকে আসা পেছনের) শব্দ কমিয়ে দিলে তা শ্রবণশক্তি উন্নত করতে সাহায্য করবে। সম্ভব হলে ডিমেনশিয়ায় আক্রান্ত ব্যক্তিকে একটি শান্ত জায়গায় নিয়ে যান যেখানে মনোযোগ বিকর্ষণকারী জিনিস কম। তাদের সাথে ভাববিনিময় করার চেষ্টা করার সময় টেলিভিশন বা রেডিও বন্ধ রাখুন।

ডিমেনশিয়ায় আক্রান্ত ব্যক্তির যদি হিয়ারিং এইড থাকে, তাহলে তিনি কি এটি পরেন?

ডিমেনশিয়ায় আক্রান্ত ব্যক্তি হিয়ারিং এইড পরতে ভুলে যেতে পারেন বা এটি সঠিকভাবে রাখার জন্য তার সাহায্য বা সহায়তার প্রয়োজন হতে পারে।

হিয়ারিং এইড কি এখনও ঠিক আছে?

যদি ডিমেনশিয়ায় আক্রান্ত ব্যক্তি একটি হিয়ারিং এইড পরে থাকেন, তাহলে পরীক্ষা করুন যে এটি পরিষ্কার রয়েছে কি না, কানের গহ্বরে ঠিকমত ফিট করছে কি না, পরতে আরামদায়ক কি না এবং ব্যাটারি চার্জ রয়েছে কি না। 

আপনার কি ডাক্তারের পরামর্শ নেওয়া দরকার?

যদি ডিমেনশিয়ায় আক্রান্ত ব্যক্তি একটি হিয়ারিং এইড পরেন, প্রেসক্রিপশনটি এখনও সঠিক কিনা তা পরীক্ষা করে দেখুন, বা আপনার ডাক্তারের সাথে পরামর্শ করা দরকার কি না তা দেখে নিন। ডিমেনশিয়ায় আক্রান্ত ব্যক্তির যদি হিয়ারিং এইড না থাকে, কিন্তু তিনি আর ভালোভাবে শুনতে না পারেন, তাহলে আপনার একজন ডাক্তারের সাথেও পরামর্শ করা উচিত।

16/58