মডিউল ২ পাঠ ২। ভাববিনিময়ের উন্নতি কীভাবে ব্যক্তিটিকে গুরুত্ব সহকারে বিবেচনা করবেন? কখনও কখনও, আপনি হয়তো বুঝতে পারবেন না যে, আপনার যত্নে থাকা ব্যক্তিটি কী বুঝাতে চাইছেন। তারা যে ভাষা ব্যবহার করছেন তা অদ্ভুত বা হাস্যকর মনে হতে পারে। তবে, আপনার সেগুলোকে গুরুত্ব সহকারে বিবেচনা করা জরুরী। আপনি যে ব্যক্তির যত্ন করেন, তিনি আপনাকে কিছু বলার চেষ্টা করছেন, যদিও ডিমেনশিয়ার কারণে তাদের ভাববিনিময়ের কলাকৌশল বিঘ্নিত হচ্ছে। আপনার যত্নে থাকা ব্যক্তিটিকে গুরুত্বের সাথে বিবেচনা করা জরুরী।