মডিউল

২

পাঠ ২। ভাববিনিময়ের উন্নতি

আপনি যা শিখেছেন তা পর্যালোচনা করা যাক

আপনি নিম্নলিখিত ভাববিনিময়ের কলাকৌশল অনুশীলন করেছেন: 

  • শোনা এবং দেখার ক্ষমতা পরীক্ষা করা
  • সম্মানজনকভাবে মনোযোগ আকর্ষণ করা
  • এটিকে সহজ রাখা
  • ব্যক্তিটিকে গুরুত্ব সহকারে বিবেচনা করা
  • প্রতিক্রিয়াগুলোতে মনোযোগ দেওয়া
  • প্রশংসা করা
  • সহানুভূতি দেখানো

মনে রাখবেন যে ডিমেনশিয়া আক্রান্ত ব্যক্তিদেরও নিরাপদ এবং সহায়ক পরিবেশে প্রিয়জন হারানোর জন্য শোক করার অধিকার রয়েছে।

রফিক এবং তার বোন স্বপ্নার উদাহরণ দেখায় যে:

  • আপনি বিভিন্ন উপায়ে সহানুভূতি দেখাতে পারেন।
  • ডিমেনশিয়ায় আক্রান্ত ব্যক্তিকে গুরুত্ব সহকারে বিবেচনা করা এবং তাদের প্রশ্নগুলোর প্রতি মনোযোগ দেওয়া গুরুত্বপূর্ণ।
  • সহানুভূতি দেখানোর বিষয়টি আপনার যত্নে থাকা ব্যক্তির সাথে আপনার সম্পর্ক আরো ভালো করতে সাহায্য করে। 

অভিনন্দন ! আপনি এই পাঠটি শেষ করেছেন।

29/58