মডিউল

পাঠ ১। এক সাথে যাত্রা

সময়ের সাথে সাথে আপনার ভূমিকা কীভাবে পরিবর্তিত হতে পারে?

আপনার মনে হতে পারে যে আপনার ভূমিকা বদলে যাচ্ছে। ডিমেনশিয়ার প্রাথমিক পর্যায়ে থাকা অবস্থাতেও, আপনারা একসাথে অনেক ক্রিয়াকলাপ উপভোগ করতে সক্ষম হতে পারেন।

ডিমেনশিয়া যত বাড়তে থাকে, আক্রান্ত ব্যক্তির দৈনন্দিন কাজে অসুবিধা আরো বাড়তে থাকে। এক্ষেত্রে একজন কেয়ারারকে আক্রান্ত ব্যক্তির দৈনন্দিন জীবনে সাহায্য করার জন্য আরো কিছু করতে হবে, যেমন ওষুধ দেওয়া এবং ডিমেনশিয়া আক্রান্ত ব্যক্তিকে চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্টে নিয়ে যাওয়া। 

ডিমেনশিয়ার মাঝামাঝি এবং পরবর্তী পর্যায়ে, একজন কেয়ারারকে ডিমেনশিয়া আক্রান্ত ব্যক্তির জন্য আরো বেশি কিছু করতে হতে পারে। এর মধ্যে থাকতে পারে ব্যক্তিগত যত্ন, যেমন গোসল করানো, টয়লেটে নিয়ে যাওয়া এবং পোশাক পরিয়ে দেওয়া। 

কিছু কাজ  কেয়ারারদের জন্য কিছুটা কঠিন হতে পারে এবং তা মানসিক চাপ সৃষ্টি করতে পারে। 

2/58