মডিউল

পাঠ ১। এক সাথে যাত্রা

অন্যদের কীভাবে সংশ্লিষ্ট করবেন?

যত্ন করা কখনও কখনও বন্ধুত্ব এবং সম্পর্ককে চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে। যত্ন প্রদানকারী ব্যক্তিদের এটি মনে হওয়া খুব স্বাভাবিক যে, তারা যে সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন তা কেউ বুঝতে পারছে না। অন্যদের সাথে আপনার চিন্তাভাবনা এবং অনুভূতি সম্পর্কে কথা বলা আপনাকে ভালো বোধ করতে সাহায্য করতে পারে।

ডিমেনশিয়া আক্রান্ত কারো যত্ন নেওয়ার কাজ যে একাই করতে হবে তা নয়। বন্ধু-বান্ধব ও পরিবারের সদস্যদের জানান যে আপনি কখন একটি বিরতি নিতে চান। ডিমেনশিয়ায় আক্রান্ত প্রিয়জনের যত্ন করা কখনও কখনও একজন ব্যক্তির পক্ষে স্বাভাবিকের চেয়ে অনেক বড় কাজ হতে পারে।

আপনি যা বুঝেছেন তা যাচাই করুন

বিরোধপূর্ণ দায়িত্বের কারণে মানসিক চাপ বোধ করা।

মালিহার শাশুড়ি শিল্পীর ডিমেনশিয়া আছে। মালিহা স্কুল ট্রিপে সাহায্য করছে, তাই তাকে পরের দিন সকাল সাড়ে ৭টায় যেতে হবে। মালিহার বোন সকাল ৯.০০ টার আগে পৌঁছাতে পারবেন না। এজন্য শিল্পীকে এক ঘণ্টার বেশি সময় ধরে একা থাকতে হবে। মালিহা ভাবছেন শিল্পীকে একা রেখে যাওয়া ঠিক হবে কি না এবং তিনি মানসিক চাপ অনুভব করছেন কারণ তিনি নিশ্চিত নন যে কী করবেন।

মালিহা কিভাবে পরিস্থিতি মোকাবেলা করতে পারেন?

আপনি উপযুক্ত মনে করছেন এরকম সবগুলো প্রতিক্রিয়াতেই টিকচিহ্ন দিন।

6/58