মডিউল ২ পাঠ ৩। সহযোগিতার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ ডিমেনশিয়া আক্রান্ত কাউকে প্রতিদিনের সিদ্ধান্ত নিতে কীভাবে সহযোগিতা করবেন? আপনার যত্নে থাকা ব্যক্তিটি এখনও যা কিছু করতে পারেন, সেগুলো করতে তাকে উৎসাহিত করা খুবই গুরুত্বপূর্ণ। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাদের সহযোগিতা করলে তা তাদেরকে আরও স্বনির্ভর হতে সাহায্য করবে। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাদের সহযোগিতা করার বিষয়টি তাদের আত্মসম্মানবোধকেও বাড়াতে পারে। আসুন একটি উদাহরণ দেখি মারিয়ার অ্যালঝাইমার্স রোগ রয়েছে এবং তিনি মইনুলের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ। মারিয়া সবসময় সন্ধ্যাবেলাতেই তার পরের দিনের কাপড় বের করে সাজিয়ে রাখতেন। এখন তার ডিমেনশিয়া হয়েছে, ফলে তিনি তা করতে ভুলে যান এবং মাঝে মাঝে তিনি শুক্রবারের জন্য ভুল পোশাক পরেন এবং ভুল পোশাক পরে বাইরে যান। আপনি যা বুঝেছেন তা যাচাই করুনপ্রতিদিনের সিদ্ধান্ত নেওয়ার জন্য সহযোগিতা করা। একই সাথে- মারিয়ার সিদ্ধান্ত নেয়ার ব্যবস্থা বাতিল না করা এবং তার পরিষ্কার পোশাক পরা নিশ্চিত করার সর্বোত্তম উপায় কী বলে আপনি মনে করেন? মারিয়া এবং মইনুল বিছানায় শুতে যাওয়ার আগে, মইনুল মারিয়াকে জিজ্ঞাসা করেন যে তিনি পরের দিন কী পরতে চান। তারপর তিনি মারিয়াকে সেগুলো সাজিয়ে রাখতে বলেন।মইনুল মারিয়ার জন্য জামাকাপড় বেছে দেন এবং তিনি মারিয়াকে সেগুলো সাজিয়ে রাখতে বলেনমইনুল সকালে মারিয়ার জন্য পোষাক বেছে নেন এবং সরাসরি মারিয়াকে পরার জন্য দেন।সঠিক উত্তর দেখান মারিয়া এবং মইনুল বিছানায় শুতে যাওয়ার আগে, মইনুল মারিয়াকে জিজ্ঞাসা করেন যে তিনি পরের দিন কী পরতে চান। তারপর তিনি মারিয়াকে সেগুলো সাজিয়ে রাখতে বলেন। এটি সঠিক উত্তর! এভাবে মারিয়াকে সেই কাজগুলো করতে উৎসাহিত করা হয়, যেগুলো তিনি এখনও করতে পারেন। মইনুল মারিয়ার জন্য জামাকাপড় বেছে দেন এবং তিনি মারিয়াকে সেগুলো সাজিয়ে রাখতে বলেন । এই উত্তরটি ঠিক আছে। এটা ভালো যে মারিয়াকে তার জামাকাপড় নিজেই সাজিয়ে রাখার জন্য উৎসাহিত করা হয়েছে; কিন্তু, আরো ভালো হত যদি মারিয়া কী পরবেন সেই বিষয়ে মারিয়া ম্যানুয়েলকে নিজের সিদ্ধান্ত নিতে সাহায্য করতেন। মইনুল সকালে মারিয়ার জন্য পোষাক বেছে নেন এবং সরাসরি মারিয়াকে পরার জন্য দেন। এটি কোনো ভালো বিকল্প নয় । মইনুল মারিয়ার কাছ থেকে নিয়ন্ত্রণ নিয়ে নিচ্ছেন। ভালো হত, যদি তিনি মারিয়াকে তার নিজের সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করতেন এবং তাকে সেই কাজগুলো করতে উৎসাহিত করতেন, যেগুলো তিনি তখনো করতে সক্ষম, যেমন জামাকাপড় সাজিয়ে রাখা। ত্রুটি: কমপক্ষে একটা বি কল্প নি র্বাচন করুন>পরবর্তী তে যাওয়ার আগে , অনুগ্রহ করে ‘সঠিক উত্তর দে খান’ ক্লি ক করুন।>ত্রুটি: আপনার উত্তর টে ক্সট বক্সে লি খুন>