মডিউল ২ পাঠ ৪ । অন্যদের জড়িত করা এবং সাহায্য পাওয়া আসুন সালামকে আবার দেখে নেওয়া যাক তিনি জানেন কার কাছে সাহায্য চাইতে হবে এবং তাই তার বোনকে জিজ্ঞাসা করার সিদ্ধান্ত নেন। সালাম সপ্তাহে একবার নিজের জন্য একটি সন্ধ্যা কাটাতে চান। তিনি তিনটি ভিন্ন উপায়ে সাহায্য চাওয়ার চেষ্টা করেন। আপনি যা বুঝেছেন তা যাচাই করুনকার্যকরভাবে সাহায্য চাওয়া। নিম্নলিখিত উদাহরণগুলোর মধ্যে কোনটি সাহায্য চাওয়ার একটি কার্যকর উপায়কে উপস্থাপন করে? অনুগ্রহ করে একটি প্রতিক্রিয়াতে টিকচিহ্ন দিন, যেটিকে আপনি সঠিক মনে করেন। সালাম তার বোনের কাছে এসে বলেন, “তোমার কোনো কিছু না করা নিয়ে আমি খুবই বিরক্ত ও ক্লান্ত হয়ে পড়েছি! আমাদের মায়ের যত্ন নেওয়ার জন্য তোমার কাছে কোনো সময় নেই!”সালাম যত্নদান কাজ থেকে বিরতি পেতে সাপ্তাহিক সান্ধ্যকালীন এক ঘণ্টার ক্লাসে যোগদান করার সিদ্ধান্ত নেন। তবে, তিনি সাপ্তাহিক বিরতি নেওয়ার গুরুত্ব নিয়ে তার বোনের সাথে আলোচনা করেন না। যখন তিনি তার বোনকে এক ঘন্টার জন্য তাদের মায়ের যত্ন করতে বলেন, তার বোন বলেন: “দুঃখিত, আমার সময় হবে না।” ফলে সালাম তার ক্লাস বাতিল করেন। সালাম তার বোনকে বলেন যে, তিনি তাদের মায়ের যত্ন করতে চান, কিন্তু তার যত্ন করা থেকে সপ্তাহে তার একটু বিরতি দরকার। তিনি বলেন: “আমি আলোচনা করতে চাই যে, তুমি কিভাবে তোমার পক্ষে সম্ভব এমনভাবে আমাকে সাহায্য করতে পারবা ।”সঠিক উত্তর দেখান সালাম তার বোনের কাছে এসে বলেন, “তোমার কোনো কিছু না করা নিয়ে আমি খুবই বিরক্ত ও ক্লান্ত হয়ে পড়েছি! আমাদের মায়ের যত্ন নেওয়ার জন্য তোমার কাছে কোনো সময় নেই!” আক্রমণাত্মক। এটি সাহায্য চাওয়ার একটি কার্যকর উপায় নয়। সালাম রেগে যান। তবে, তার বোন হয়তো জানেন না যে, সালাম ভারাক্রান্ত বোধ করছেন, কারণ তিনি স্পষ্টভাবে তা উল্লেখ করেননি। তিনি তার বোনের সাথে সম্মানজনক ভাবে বিষয়টি নিয়ে কথা বলেননি। এটি সাহায্য চাওয়ার একটি আক্রমণাত্মক উপায়। সালাম যত্ন কাজ থেকে বিরতি পেতে সাপ্তাহিক সান্ধ্যকালীন এক ঘণ্টার ক্লাসে যোগদান করার সিদ্ধান্ত নেন। তবে, তিনি সাপ্তাহিক বিরতি নেওয়ার গুরুত্ব নিয়ে তার বোনের সাথে আলোচনা করেন না। যখন তিনি তার বোনকে এক ঘন্টার জন্য তাদের মায়ের যত্ন করতে বলেন, তার বোন বলেন: “দুঃখিত, আমার সময় হবে না।” ফলে সালাম তার ক্লাস বাতিল করেন। নিষ্ক্রিয়। এটি সাহায্য চাওয়ার একটি কার্যকর উপায় না। তার বোন হয়তো জানেন না যে সালাম ভারাক্রান্ত বোধ করছেন। সালাম তার অনুভূতি সম্পর্কে সৎ থাকছেন না এবং তার বোনের সাথে বিরোধ এড়ানোর চেষ্টা করছেন। তিনি নিজের জন্য দাঁড়াচ্ছেন না। এটি সাহায্য চাওয়ার একটি নিষ্ক্রিয় উপায়। সালাম তার বোনকে বলেন যে, তিনি তাদের মায়ের যত্ন করতে চান, কিন্তু তার যত্ন করা থেকে সপ্তাহে তার একটু বিরতি দরকার। তিনি বলেন: “আমি আলোচনা করতে চাই যে, তুমি কিভাবে তোমার পক্ষে সম্ভব এমনভাবে আমাকে সাহায্য করতে পারবা।” কার্যকর। এটি সাহায্য চাওয়ার একটি কার্যকর উপায়। সালাম নিজের জন্য দাঁড়িয়েছেন, তিনি যা ভাবছেন তা বলেছেন এবং একটি নিয়মিত বিরতি পাওয়ার ক্ষেত্রে তার যে প্রয়োজনীয়তা রয়েছে সেই বিষয়ে তিনি সৎ আছেন। তিনি তার বোনের স্বার্থও মাথায় রেখেছেন। ত্রুটি: কমপক্ষে একটা বি কল্প নি র্বাচন করুন>পরবর্তী তে যাওয়ার আগে , অনুগ্রহ করে ‘সঠিক উত্তর দে খান’ ক্লি ক করুন।>ত্রুটি: আপনার উত্তর টে ক্সট বক্সে লি খুন>