মডিউল ২ পাঠ ৩। সহযোগিতার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ এই পাঠটি কেন গুরুত্বপূর্ণ? সময়ের সাথে সাথে ডিমেনশিয়া থাকা একজন ব্যক্তির পক্ষে সিদ্ধান্ত গ্রহণ করা আরো কঠিন হয়ে উঠতে পারে। এই পাঠটি আমাকে কীভাবে সাহায্য করবে? ডিমেনশিয়ায় আক্রান্ত একজন ব্যক্তিকে যতদিন সম্ভব নিজের সিদ্ধান্ত নিতে বা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সহযোগিতা করার জন্য কীভাবে সমর্থন করবেন তা অনুশীলন করলে সেটি ব্যক্তির জন্য সবচেয়ে ভালো হবে। আমি কী শিখব? সিদ্ধান্ত গ্রহণে সহযোগিতা প্রয়োজন কেন? কারো জন্য সবচেয়ে ভালো সিদ্ধান্ত কীভাবে নেওয়া যায়? ডিমেনশিয়া আক্রান্ত কাউকে প্রতিদিনের সিদ্ধান্ত নিতে কীভাবে সহযোগিতা করবেন? ডিমেনশিয়া বেড়ে যাওয়ার সাথে সাথে দৈনন্দিন সিদ্ধান্ত গ্রহণে আক্রান্ত কাউকে কীভাবে সহযোগিতা করবেন? জটিল সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ডিমেনশিয়া আক্রান্ত কাউকে কীভাবে সহযোগিতা করবেন?