মডিউল ২ পাঠ ৪ । অন্যদের জড়িত করা এবং সাহায্য পাওয়া যারা যত্ন দিচ্ছে তাদের জন্য আর্থিক সাহায্য আপনি বা আপনি যাকে যত্ন করেন তিনি সরকারের কাছ থেকে পয়সার সাহায্য পেতে পারেন। ‘কেয়ারার্স অ্যালাউন্স’ হল ডিমেনশিয়া আক্রান্ত বন্ধু বা পরিবারের সদস্যের যত্ন নেওয়ার জন্য আর্থিক সাহায্য। ডিমেনশিয়া ব্যক্তির জন্যও সুবিধা রয়েছে, যা ‘পার্সোনাল ইনডিপেনডেন্স পেমেন্ট’ এবং ‘অ্যাটেন্ডেন্স অ্যালাউন্স’ নামে পরিচিত। আপনি নিজেকে একজন ছেলে, মেয়ে বা পত্নী হিসাবে ভাবতে পারেন, এবং তাদের কেয়ারার / যত্নকারী হিসেবে মনে নাও করতে পারেন, তাই আপনি যে সাহায্য প্রদান করেন তার জন্য অর্থ দাবি করা অদ্ভুত বলে মনে হতে পারে। কিন্তু আর্থিক সাহায্য পেতে কোন লজ্জা নেই। আপনি সরকারের কাছ থেকে এই অর্থ পাওয়ার অধিকারী এবং এটি আপনার এবং ডিমেনশিয়া ব্যক্তির জন্য বেশ উপকারী হতে পারে, বিশেষ করে যদি আপনাকে কাজ ছেড়ে দিতে হয় বা কাজে আপনার সময় কমাতে হয়। আলঝাইমার সোসাইটি থেকে আরও তথ্য পাওয়া যায়।