মডিউল ২ পাঠ ৩। সহযোগিতার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ ডিমেনশিয়ায় আক্রান্ত ব্যক্তির জন্য আপনাকে যে সিদ্ধান্তগুলো নিতে হতে পারে সেজন্য প্রস্তুত হওয়ার ক্ষেত্রে এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ: রোগটি হওয়ার পর যত তাড়াতাড়ি সম্ভব ব্যক্তিটির জন্য তাকে জানিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনার প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করুন। আপনার পরিবার, বন্ধুবান্ধব, ডাক্তার এবং আপনার কাছের মানুষদের সাথে সিদ্ধান্তের বিষয়ে কথা বলুন, যাতে আপনাদের উভয়ের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে সহায়তা পান। আপনার দেশের আইন (অগ্রিম নির্দেশাবলী) অনুসারে, ডিমেনশিয়ায় আক্রান্ত ব্যক্তির ইচ্ছাকে সঠিকভাবে প্রতিফলিত করে এমন নির্দেশনা প্রস্তুত করুন এবং মেডিক্যাল চিকিৎসা সংক্রান্ত আপনার পছন্দ এবং সিদ্ধান্ত সম্পর্কে একে অপরকে এবং আপনার ডাক্তারকে জানান। মনে রাখুন নিম্নলিখিত দিকগুলোকে বিবেচনায় রেখে আপনি ডিমেনশিয়ায় আক্রান্ত একজন ব্যক্তির জন্য সবচেয়ে ভালো সিদ্ধান্ত নিতে পারেন। তাদের অতীত এবং বর্তমানের ইচ্ছা এবং অনুভূতি (এবং, বিশেষ করে, তাদের ডিমেনশিয়া না থাকার সময়ে লেখা কোনো প্রাসঙ্গিক বিবৃতি)। বিশ্বাস এবং মূল্যবোধসমূহ, যা ডিমেনশিয়া না থাকার সময়ে সেই ব্যক্তির সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারত । সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সহায়তার জন্য, আপনার যত্নে থাকা ব্যক্তির উল্লিখিত কোনো পরামর্শদাতার মতামত। মনে রাখবেন, আপনার যত্ন থাকা ব্যক্তির জন্য সবচেয়ে ভালো সিদ্ধান্ত আপনার বা পরিবারের অন্য সদস্যদের ক্ষেত্রে সবচেয়ে ভালো সিদ্ধান্তের সাথে নাও মিলতে পারে। সবশেষে, আপনার যত্নে থাকা ব্যক্তিটির সর্বোত্তম স্বার্থকেই গুরুত্ব দিতে হবে, কারণ সিদ্ধান্তটি হলো তার ব্যপারে। মনে রাখবেন যে কারো অতীতের ইচ্ছা তাদের বর্তমানের থেকে আলাদা হতে পারে।