মডিউল

পাঠ ৪ । অন্যদের জড়িত করা এবং সাহায্য পাওয়া

পরিবার এবং বন্ধুদের সংশ্লিষ্ট করার গুরুত্ব

ডিমেনশিয়া আক্রান্ত ব্যক্তির যত্নে অন্যদের সংশ্লিষ্ট করা কঠিন হতে পারে। আপনি ভাবতে পারেন যে, অন্যরা আপনার মত ভালোভাবে যত্ন করতে সক্ষম নাও হতে পারে, তাদের সময় নাও থাকতে পারে বা সাহায্য চাইলে তারা ‘না’ বলে দিতে পারে। 

সময়ের সাথে সাথে, আপনি যে ব্যক্তির যত্ন করছেন তার দৈনন্দিন কাজকর্মে আরও বেশি সাহায্যের প্রয়োজন হবে। অতএব, অন্যদের সংশ্লিষ্ট করা গুরুত্বপূর্ণ যাতে কাজগুলো ভাগ করে নেওয়া যায়। এরকম কারো সাথে কথা বলাও সহায়ক হতে পারে, যিনি আপনার পরিস্থিতি এবং অনুভূতি বোঝেন।

খুব বেশি সময় অপেক্ষা করবেন না, তাড়াতাড়ি সাহায্য নেয়া আপনাকে দীর্ঘ সময় ধরে আপনার পরিবারের সদস্য বা পরিচিতদের যত্ন প্রদান চালিয়ে যেতে সহায়তা করবে।

অন্যের কাছে সাহায্য চাওয়া অন্যায় নয়। অন্যদের জড়িত করিলে, এটি ডিমেনশিয়া ব্যক্তিকে সাহায্য করার একটি উপায়।

45/58