মডিউল ২ পাঠ ৩। সহযোগিতার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ ডিমেনশিয়া আক্রান্ত কাউকে জটিল সিদ্ধান্ত নিতে কীভাবে সহযোগিতা করবেন? ডিমেনশিয়া হলে এমন একটি সময় আসে যখন কেউ হয়তো আর জটিল সিদ্ধান্ত নিতে সক্ষম থাকেন না, যেমন চিকিৎসা সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ। আসুন একটি উদাহরণ দেখি নুরুন-নেছার ভাস্কুলার ডিমেনশিয়া আছে এবং তার মেয়ে কুলসুন তার যত্ন করে। ডাক্তার নুরুন-নেছাকে তার রক্তচাপের জন্য ওষুধ খাওয়া শুরু করার পরামর্শ দেন। নুরুন-নেছা বলেছেন যে তিনি পিল খেতে চান না কারণ তিনি বুঝতে পারেন না যে তা কেন তার প্রয়োজন। আপনি যা বুঝেছেন তা যাচাই করুনজটিল সিদ্ধান্ত নেওয়ার জন্য সহযোগিতা (১)। ডাক্তার এবং কুলসুনের কী করা উচিত? একাধিক উত্তর সঠিক। নুরুন-নেছা বলেছেন যে তিনি কী চান, তাই ওষুধ শুরু করবেন কি না সেই সিদ্ধান্ত নেওয়ার জন্য তার সহযোগিতার প্রয়োজন নেই।ডাক্তার ব্যাখ্যা করলেন যে ওষুধ গ্রহণ করা তার স্বাস্থ্যের জন্য ভালো, কারণ এটি তার ডিমেনশিয়ার ফলে তার মস্তিষ্কের আরো ক্ষতি হওয়ার হারকে ধীর করবে।ডাক্তার নুরুন-নেছাকে বললেন যে তাকে ওষুধ খেতে হবে কারণ সেটা তার স্বাস্থ্যের জন্য ভালো।তার মেয়ে বললেন: “মা, তুমি জানো যে তুমি কিছু ভুলে যাচ্ছো এবং যখন তুমি কিছু বলতে চাইছো তখন সঠিক শব্দ খুঁজে পেতে তোমার অসুবিধা হচ্ছে। ওষুধ খেলে এই সমস্যাগুলো কিছুটা কমতে পারে।”সঠিক উত্তর দেখান নুরুন-নেছা বলেছেন যে তিনি কী চান, তাই ওষুধ শুরু করবেন কি না সেই সিদ্ধান্ত নেওয়ার জন্য তার সহযোগিতার প্রয়োজন নেই। এটি সঠিক নয়। যেহেতু নুরুন-নেছার ডিমেনশিয়া আছে, তাই কেন তার ওষুধের প্রয়োজন এবং ওষুধ খেলে বা না খেলে তার পরিণতি কী হতে পারে তা তিনি বুঝতে পারছেন কি না, সে সম্পর্কে আমরা নিশ্চিত নই। ডাক্তার ব্যাখ্যা করলেন যে ওষুধ গ্রহণ করা তার স্বাস্থ্যের জন্য ভালো, কারণ এটি তার ডিমেনশিয়ার ফলে তার মস্তিষ্কের আরো ক্ষতি হওয়ার হারকে ধীর করবে। এটা ঠিক! ডাক্তারের ব্যাখ্যার মাধ্যমে নুরুন-নেছা ওষুধ খাওয়ার গুরুত্ব বুঝতে পারেন এবং তা তাকে একটি সচেতন সিদ্ধান্ত নিতে সক্ষম করে। ডাক্তার নুরুন-নেছাকে বললেন যে তাকে ওষুধ খেতে হবে কারণ সেটা তার স্বাস্থ্যের জন্য ভালো। ভুল। যদিও এটি সত্য যে ওষুধটি তার স্বাস্থ্যের জন্য ভালো হবে, ডাক্তার নুরুন-নেছাকে বলছেন যে, কী করতে হবে, যা খুব ভালো নয়। তার মেয়ে বললেন: “মা, তুমি জানো যে তুমি কিছু ভুলে যাচ্ছো এবং যখন তুমি কিছু বলতে চাইছো তখন সঠিক শব্দ খুঁজে পেতে তোমার অসুবিধা হচ্ছে। ওষুধ খেলে এই সমস্যাগুলো কিছুটা কমতে পারে।” সঠিক! ওষুধ গ্রহণের সম্ভাব্য কারণগুলো ব্যাখ্যা করার জন্য বিভিন্ন শব্দ ব্যবহার করলে, তা নুরুন-নেছাকে এটি বুঝতে সাহায্য করতে পারে যে, ওষুধ খাওয়া কেন তার জন্য উপকারী হবে। ত্রুটি: কমপক্ষে একটা বি কল্প নি র্বাচন করুন>পরবর্তী তে যাওয়ার আগে , অনুগ্রহ করে ‘সঠিক উত্তর দে খান’ ক্লি ক করুন।>ত্রুটি: আপনার উত্তর টে ক্সট বক্সে লি খুন>