মডিউল

পাঠ ২। ভাববিনিময়ের উন্নতি

কীভাবে সহানুভূতি দেখাবেন?

ডিমেনশিয়ায় আক্রান্ত একজন ব্যক্তিকে আপনার সহানুভূতি দেখানো খুবই গুরুত্বপূর্ণ, এমনকি যখন সে একই প্রশ্ন বারবার পুনরাবৃত্তি করে, অথবা একে অপরকে বুঝা ক্রমশ কঠিন হয়ে ওঠে সেক্ষেত্রেও। 

আপনাকে মনে রাখতে হবে যে ডিমেনশিয়া এমন একটি রোগ যা ভাববিনিময়কে কঠিন করে তুলতে পারে। উদাহরণস্বরূপ, ডিমেনশিয়ায় আক্রান্ত একজন ব্যক্তি এইমাত্র যা বলেছেন তা ভুলে যেতে পারেন।

আপনাকে অধিক চেষ্টা করতে হবে এবং আপনার যত্নে থাকা ব্যক্তির ক্ষেত্রে ধৈর্য্য ধরতে হবে। 

আসুন একটি উদাহরণ দেখি

রফিক প্রায়শই তার বোন স্বপ্নাকে দেখতে যান, যিনি তার ডিমেনশিয়া নিয়ে বেঁচে আছেন। স্বপ্নার স্বামী ছয় মাস আগে মারা গেছেন। রফিক যখন দেখতে যান, তখন স্বপ্না প্রায়ই তাকে জিজ্ঞেস করেন যে তার স্বামী কোথায় আছে। রফিকের কাছে বিষয়টি কঠিন মনে হয়। সে জানে স্বপ্না তার স্বামীর অভাববোধ করছে এবং হয়তো ভুলে গেছে যে তিনি মারা গিয়েছেন। রফিক অন্যান্য বিষয় সম্পর্কে প্রশ্ন জিজ্ঞাসা করে তাকে বিভ্রান্ত করার চেষ্টা করেন, যেমন: “তোমার দিনটা কেমন ছিল?” স্বপ্না তার স্বামী কোথায় তা জিজ্ঞাসা করতে থাকেন।

৭. আপনি যা বুঝেছেন তা যাচাই করুন

কীভাবে সহানুভূতি দেখাবেন (১)।

রফিক কি ভালো প্রতিক্রিয়া দেখিয়েছেন?

অনুগ্রহ করে নিচের সঠিক উত্তরটি নির্বাচন করুন।

27/58