মডিউল ২ পাঠ ১। এক সাথে যাত্রা যোগাযোগ রাখার উপায় সহায়ক তথ্য উষ্ণতা, সংযোগ, নিরাপত্তা এবং ভালোবাসা নিয়ে ভাববিনিময় করতে স্পর্শ করুন, হাত ধরুন বা একটি মৃদু ম্যাসাজ করুন। সঙ্গীত ব্যবহার করুন – এটি সত্যিই একটি সর্বজনীন ভাষা। এরকম গান শুনুন যা আপনার যত্নে থাকা ব্যক্তি পছন্দ করেন এবং যা তাদের ভালো অনুভব করায়। আপনার কৌতুকরসবোধ বজায় রাখার চেষ্টা করুন। এটি হতাশা এবং উত্তেজনা কমাতে সাহায্য করবে। তারা কী পছন্দ করেন এবং তাদের কী প্রয়োজন সে সম্পর্কে তাদের সাথে কথা বলুন – এটি একটি গুরুত্বপূর্ণ কথোপকথন, যা একাধিক বার করতে হবে, এবং যা সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়।