মডিউল ২ পাঠ ৪ । অন্যদের জড়িত করা এবং সাহায্য পাওয়া কার্যকরভাবে অন্যদের কাছ থেকে সাহায্য চাওয়া এখন কারা সাহায্য করতে পারে তা নিয়ে ভাবার সময় এসেছে। কিছু লোকের সাহায্য চাইতে কোন সমস্যা হয় না, অন্যরা এতে অভ্যস্ত নয় কিন্তু চেষ্টা করে দেখতে ইতস্তত করবে না। এমন কিছু লোকও আছে যারা সাহায্য চাওয়ার বিষয়টি খুব কঠিন মনে করেন। পরবর্তী পাঠটি আপনাকে কার্যকরভাবে সাহায্য চাওয়ার কলাকৌশল শেখাবে। আপনার সাহায্য সংক্রান্ত ইচ্ছা তালিকা মনে রাখবেন। আপনি যদি অন্যদের কাছে সাহায্য চাওয়ার কথা ভাবেন, তাহলে তা কার্যকর উপায়ে করা গুরুত্বপূর্ণ। এর মানে হলো, আপনার চিন্তাভাবনা, অনুভূতি এবং অভিজ্ঞতা সম্পর্কে অন্যদের সাথে আপনার কথা বলতে সক্ষম হওয়া উচিত। এ থেকে আরও বুঝা যায় যে আপনি নিজের জন্য দাঁড়াতে সক্ষম। যে জিনিসগুলো আপনাকে কার্যকরভাবে সাহায্য চাইতে সহায়তা করবে: আপনি কী চান বা আপনার কী প্রয়োজন এবং বর্তমান পরিস্থিতি সম্পর্কে আপনার অনুভূতি কী তা নিয়ে ভাবুন। আপনার সমস্যাটি এক বা দুটি বাক্যে বর্ণনা করুন। আপনার চিন্তাভাবনা এবং অনুভূতিগুলো স্পষ্টভাবে বর্ণনা করুন, যাতে অন্য ব্যক্তি আপনার দৃষ্টিভঙ্গি বুঝতে পারে। সত্যবাদী হোন এবং সরাসরি কথা বলুন। অন্য ব্যক্তিদের অনুভূতিগুলো মনে রাখুন। আপনার কী ধরনের সাহায্য প্রয়োজন সে সম্পর্কে বিস্তারিত তথ্য দিন। নমনীয় হন: আপনি যা চেয়েছেন একদম সেটাই হয়ত আপনি পাবেন না, কিন্তু আপনি এমন কিছু পাবেন যা সহায়ক হবে। চাওয়াকে ছোট ছোট অংশে ভাগ করুন – একটি বড় অনুরোধের চেয়ে সামান্য অনুরোধে হ্যাঁ বলা সাধারণত সহজ হয়। আপনি যদি এমন অবস্থায় পৌঁছান যেখানে আপনি আর কী করবেন তা জানেন না: তাহলে একটি বিরতি নিন – পরে কোনো এক সময়ে আলোচনায় ফিরে যান। উদাহরণস্বরূপ: এটি নিয়ে ভাবতে সম্মত হন এবং আগামীকাল বিকেলে আবার কথা বলুন। যদি উপযুক্ত হয়, প্রথমে একসাথে কাজটি করার প্রস্তাব দিন। হাল ছাড়বেন না। পরিস্থিতি পরিবর্তনের আগে অনেকবার চেষ্টা করতে হতে পারে। সাহায্য চাওয়ার অর্থ এই নয় যে আপনি আপনার পছন্দের ফলাফল পাবেন, তবে এটি গুরুত্বপূর্ণ যে আপনার যদি এটির প্রয়োজন হয় তবে আপনি সাহায্য চাইতে পারেন৷