মডিউল

পাঠ ৪ । অন্যদের জড়িত করা এবং সাহায্য পাওয়া

আপনার ইচ্ছা তালিকায় কী কী আছে?

আপনি যে সাহায্য বা সমর্থন পেতে চান তার জন্য আপনার নিজের ইচ্ছার তালিকা তৈরি করুন।

উদাহরণস্বরূপ এই ইচ্ছাগুলো হতে পারে:

  • আমি যার যত্ন করি তাকে গোসল করাতে সাহায্য পেতে চাই।
  • আমি যে ব্যক্তির যত্ন করি, তাকে কীভাবে সামলাব সেই সম্পর্কে পরামর্শ চাই।
  • আমি চাই যে, আমার যত্নে থাকা ব্যক্তির প্রয়োজনগুলো পূরণের জন্য আমার বাড়িকে উপযোগী করা হয়। 

আপনি যে ইচ্ছাগুলোকে অর্জনযোগ্য বলে মনে করেন সেগুলো তালিকাভুক্ত করুন। যদি আপনি আগে থেকেই জানেন যে আপনার একটি নির্দিষ্ট ইচ্ছা পূরণ করা সম্ভব নাও হতে পারে, সেক্ষেত্রে আরও অর্জনযোগ্য ভিন্ন একটি ইচ্ছা তালিকাভুক্ত করলে ভালো হয়।

উদাহরণস্বরূপ, প্রতি সপ্তাহে ঘর পরিষ্কার করার জন্য কাউকে নিয়োগ করলে সালাম এর জন্য ভালো হয়। তবে, তারা পরিবারের মধ্যে পরিষ্কার করার দায়িত্ব পালন করলে তার পরিবার তা পছন্দ করবে।

এর পরিবর্তে তিনি কোনো বন্ধু বা আত্মীয়কে অনুরোধ জানাতে পারেন। তিনি সেই ব্যক্তিকে পুরো ঘর পরিষ্কার করতে বা তার জন্য কোন কষ্টকর কাজ করতে সাহায্য করতে বলতে পারেন, যেমন মেঝে পরিষ্কার করা। 

কার্যকলাপ

51/58