মডিউল ২ পাঠ ১। এক সাথে যাত্রা আসুন একটি উদাহরণ দেখি জাভেদের ডিমেনশিয়া আছে এবং তিনি তার স্ত্রী শায়লার সাথে থাকেন। গত কয়েক মাস ধরে, জাভেদের ভুলে যাওয়ার পরিমাণ বেশি হচ্ছে বলে মনে হচ্ছে। গত কয়েকবার মসজিদে গেলেও তিনি বাড়ির পথ মনে করতে না পারায় দেরি করে বাড়ি ফিরেছেন। আপনি যা বুঝেছেন তা যাচাই করুনভুলে যাওয়া নিয়ে হতাশা। যা ঘটেছে সে সম্পর্কে জাভেদের সাথে শায়লার কিভাবে কাজ করা উচিত? আপনি উপযুক্ত মনে করছেন এরকম সবগুলো প্রতিক্রিয়াতেই টিকচিহ্ন দিন। জাভেদকে একা ছেড়ে দিন এবং দেখুন কী হয় জাভেদকে জিনিসগুলো মনে রাখার জন্য ‘আরও চেষ্টা করতে’ বলুনজাভেদকে আর বাইরে যেতে দেবেন না।জাভেদকে জিজ্ঞাসা করুন যে, তিনি তার স্মৃতিশক্তি হ্রাস সম্পর্কে কেমন অনুভব করেনজাভেদকে দোষারোপ করবেন না, তবে কোনো বন্ধু বা প্রতিবেশীর তার সাথে মসজিদে যাওয়ার ব্যবস্থা করুন।সঠিক উত্তর দেখান জাভেদকে একা ছেড়ে দিন এবং দেখুন কী হয় । এটি একটি সহায়ক প্রতিক্রিয়া নয়, কারণ জাভেদ এবং শায়লা উভয়েই হতাশ বোধ করছেন। যোগাযোগ রক্ষার জন্য তাদের হতাশা এবং ভবিষ্যতের উদ্বেগ সম্পর্কে কথা বলা গুরুত্বপূর্ণ। জাভেদকে জিনিসগুলো মনে রাখার জন্য ‘আরও চেষ্টা করতে’ বলুন । এটি একটি ভালো প্রতিক্রিয়া নয়, কারণ স্মৃতিশক্তি হ্রাস পাওয়া ডিমেনশিয়ার সাথে বেঁচে থাকার অংশ, এর পরিবর্তন হওয়ার সম্ভাবনা কম। জাভেদকে আর বাইরে যেতে দেবেন না। এটি একটি ভালো প্রতিক্রিয়া নয়, কারণ জাভেদের কাছে মসজিদে যাওয়াটা গুরুত্বপূর্ণ। জাভেদকে জিজ্ঞাসা করুন যে, তিনি তার স্মৃতিশক্তি হ্রাস সম্পর্কে কেমন অনুভব করেন । এটি একটি ভালো প্রতিক্রিয়া কারণ শায়লা জাভেদের উপর এর প্রভাব নিয়ে আলোচনা করে সমস্যাটির সমাধান করছেন এবং ‘যোগাযোগ’ রাখছেন। শায়লা জাভেদের স্মৃতিশক্তি হ্রাস পাওয়া নিয়ে নিজের উদ্বেগও জানাতে পারেন। জাভেদকে দোষারোপ করবেন না, তবে কোনো বন্ধু বা প্রতিবেশীর তার সাথে মসজিদে যাওয়ার ব্যবস্থা করুন। এটি একটি খুব ভালো প্রতিক্রিয়া, কারণ এটি জাভেদকে মসজিদে যেতে এবং যতদিন সম্ভব তার স্বনির্ভরতা বজায় রাখতে সাহায্য করবে। ত্রুটি: কমপক্ষে একটা বি কল্প নি র্বাচন করুন>পরবর্তী তে যাওয়ার আগে , অনুগ্রহ করে ‘সঠিক উত্তর দে খান’ ক্লি ক করুন।>ত্রুটি: আপনার উত্তর টে ক্সট বক্সে লি খুন>