মডিউল

২

পাঠ ৪ । অন্যদের জড়িত করা এবং সাহায্য পাওয়া

প্রাপ্য সাহায্য সেবা

পরিবার এবং বন্ধুদের সাথে জড়িত থাকার পাশাপাশি, আপনি সাহায্যের জন্য পেশাদার পরিষেবাগুলি ব্যবহার করতে পারেন। প্রাপ্য পরিষেবাগুলি বিভিন্ন জায়গায় বিভিন্ন  রকম হবে।  

অনেক ধর্মশালা এবং শারীরিক পরিষেবাগুলিতে ডিমেনশিয়া উপদেষ্টা বা ডিমেনশিয়া সহায়তা কর্মী রয়েছে, যারা ডিমেনশিয়া আক্রান্ত কাউকে তথ্য দিয়ে সাহায্য করতে পারেন। 

ডিমেনশিয়া ব্যক্তি এবং কেয়ারার একসাথে উপস্থিত থাকার জন্য গ্রুপ রয়েছে, যেমন ডিমেনশিয়া ক্যাফে এবং মিউজিক গ্রুপ। অন্যান্য পরিষেবা যেমন কেয়ারার গ্রুপগুলি যাহা শুধুমাত্র কেয়ারারদের জন্য, এবং আপনার মতো একই পরিস্থিতির অন্যদের সাথে দেখা করার সুযোগ থাকবে। 

আপনি দেখতে পাবেন যে দক্ষিণ এশীয় লোকেদের যত্ন নেওয়ার জন্য গ্রুপ এবং পরিষেবা রয়েছে। আলঝেইমার সোসাইটিতে পরিষেবাগুলির একটি ডিরেক্টরি রয়েছে (শুধুমাত্র ইংরেজিতে প্রাপ্য)। এই পরিষেবাগুলির উদ্দ্যেশ্য/ সার্ভিসেস ভিন্ন হতে পারে ।

আপনি যদি ডিমেনশিয়য়ার ব্যাপারে আরো জানতে চান বা প্রশ্নোর উত্তর খুঁজছেন, আপনি 0333 150 3456 নম্বরে ডিমেনশিয়া সাপোর্ট লাইনে ফোন করতে পারেন, যেখানে আপনি একজন ইন্টারপ্রেটার এর সাথে ইংরেজি বা বাংলায় কথা বলতে পারেন।

  • একজন সাহায্যকারীর সাথে বাংলায় কথা বলতে, সাহায্য লাইনে কল করুন, ভাষার নাম বলুন, ফোন রেখে কলের অপেক্ষা করুন।
  • তারপর সাহায্যকারী আপনাকে একজন ইন্টারপ্রেটারকে সাথে নিয়ে ফোন করবেন।
55/58