মডিউল

২

পাঠ ১। এক সাথে যাত্রা

এই পাঠটি কেন গুরুত্বপূর্ণ?

ডিমেনশিয়ার সাথে মোকাবিলা করা হল এমন একটি যাত্রা যা আপনারা একসাথে করবেন, কারণ এটি ডিমেনশিয়ায় আক্রান্ত ব্যক্তি এবং কেয়ারার / যত্নকারী উভয়ের দৈনন্দিন জীবনে পরিবর্তন আনে। 

এই পাঠটি আমাকে কীভাবে সাহায্য করবে?

এই পাঠটি আপনাকে একসাথে আপনাদের যাত্রার জন্য প্রয়োজনীয় কলাকৌশলগুলো শেখায়, যেগুলো হল: সংযুক্ত থাকা, অন্যদেরকে সংশ্লিষ্ট করা, নিজের যত্ন নেওয়া এবং ভবিষ্যতের জন্য পরিকল্পনা করা। 

আমি কী শিখব?

  • সময়ের সাথে সাথে আপনার ভূমিকা কীভাবে পরিবর্তিত হতে পারে?
  • আপনি যার যত্ন করেন তার সাথে কীভাবে যোগাযোগ রাখবেন?
  • কীভাবে আনন্দদায়ক কার্যকলাপ এবং বিশ্রামের পরিকল্পনা করবেন?
  • কীভাবে অন্যদের সংশ্লিষ্ট করবেন?
  • ভবিষ্যতের জন্য কীভাবে ভালো পরিকল্পনা করবেন?
1/58