মডিউল

পাঠ ২। ভাববিনিময়ের উন্নতি

কীভাবে এটিকে সহজ রাখবেন?

প্রায়শই আমরা কথাবার্তার জন্য যে ভাষা ব্যবহার করি তা খুবই জটিল হয়ে থাকে। এটিকে সহজ রাখলে আপনার যত্নে থাকা ব্যক্তি আপনাকে আরো ভালোভাবে বুঝতে পারবেন। 

আপনি যা বুঝেছেন তা যাচাই করুন

এটিকে সহজ রাখুন।

জোন তার বাবার যত্ন করেন যার ডিমেনশিয়া আছে। জোন লক্ষ্য করেছেন যে তার বাবা তাকে বুঝতে পারছেন না। আপনি কি বলতে পারেন কেন?

যে বিষয়গুলো জোন এবং তার বাবার মধ্যে ভাববিনিময়কে ব্যাহত করতে পারে বলে আপনার মনে হচ্ছে, সে বিষয়গুলো নিচের তালিকায় টিক দিয়ে চিহ্নিত করুন। 

মনে রাখবেন

  • ডিমেনশিয়া আক্রান্ত ব্যক্তিকে একবারে একটি বিষয়ে জিজ্ঞাসা করুন বা বলুন। 
  • সহজ ভাষা ব্যবহার করুন এবং বাক্যগুলো ছোট রাখুন। দীর্ঘ এবং জটিল বাক্য এড়িয়ে চলুন, একবারে একটি বিষয়ে মনোনিবেশ করুন।
  • প্রয়োজন হলে, মুক্ত-প্রান্ত প্রশ্নগুলোকে বদ্ধ-প্রান্ত প্রশ্নে পরিবর্তন করুন যার উত্তর শুধু হ্যাঁ বা না দিয়ে দেওয়া যেতে পারে। 
  • নিশ্চিত করুন যে, পেছনে টেলিভিশন বা রেডিওর মত কোনো মনোযোগ বিকর্ষণকারী শব্দ নেই।
19/58