মডিউল ২ পাঠ ২। ভাববিনিময়ের উন্নতি আসুন একটি উদাহরণ দেখি মিজান তার বাবার সাথে কথা বলছেন যার ডিমেনশিয়া আছে। মিজানের বাবা যখন মিজানের কাছে তার সকালের বর্ণনা দিতে চান, তখন তিনি সঠিক শব্দ খুঁজে পান না। মিজান তার বাবার সামনে তার স্ত্রীকে বলেন: “উনি কী বলছেন আমি কিছুই বুঝতে পারছি না!” তার স্ত্রী উত্তর দেন: “হ্যাঁ, আমিও বুঝতে পারছি না। উনি একদম বাচ্চাদের মত হয়ে গিয়েছেন!” আপনি যা বুঝেছেন তা যাচাই করুনব্যক্তিটিকে গুরুত্ব সহকারে বিবেচনা করা নিম্নলিখিত বিবৃতিগুলোর মধ্যে কোনটি সঠিক বলে আপনি মনে করেন? আপনি উপযুক্ত মনে করছেন এরকম সবগুলো প্রতিক্রিয়াতেই টিকচিহ্ন দিন। মিজানের বাবার সামনে একই ঘরে থাকাকালীন তার বাবার সম্পর্কে কথা বলা উচিত নয়। তিনি বলতে পারতেন, “আপনি কী বলতে চাইছেন তা বুঝতে অসুবিধা হচ্ছে।” এছাড়া, তিনি এমন কিছু প্রশ্ন করতে পারতেন যেগুলোর উত্তর তার বাবা ‘হ্যাঁ’ বা ‘না’ দিয়ে দিতে পারতেন। উদাহরণস্বরূপ: “আপনি কি আজ সকালে বাইরে গিয়েছিলেন?”মিজান এবং তার স্ত্রী আরও ধৈর্য্যশীল হতে পারতেন।মিজান এবং তার স্ত্রী মিজানের বাবাকে জিজ্ঞাসা করতে পারতেন যে, তিনি যা বলতে চান তা অনুমান করার চেষ্টা করার ব্যাপারটা ঠিক আছে কি না। সঠিক উত্তর দেখান মিজানের বাবার সামনে একই ঘরে থাকাকালীন তার বাবার সম্পর্কে কথা বলা উচিত নয়। তিনি বলতে পারতেন, “আপনি কী বলতে চাইছেন তা বুঝতে অসুবিধা হচ্ছে।” এছাড়া, তিনি এমন কিছু প্রশ্ন করতে পারতেন যেগুলোর উত্তর তার বাবা ‘হ্যাঁ’ বা ‘না’ দিয়ে দিতে পারতেন। উদাহরণস্বরূপ: “আপনি কি আজ সকালে বাইরে গিয়েছিলেন?” সঠিক! মিজানের বাবা কী বলতে চাইছেন, তা বুঝার চেষ্টাকালে মিজান তার বাবাকে গুরুত্বের সাথে বিবেচনা করেন। একই ঘরে থাকাকালীন, আপনি যে ব্যক্তির যত্ন করেন তার সম্পর্কে কথা বলবেন না। মিজান এবং তার স্ত্রী আরও ধৈর্য্যশীল হতে পারতেন। সঠিক! ডিমেনশিয়া আক্রান্ত ব্যক্তিদের সঠিক শব্দ খুঁজে পেতে বেশি সময় লাগে এবং তাদের বুঝার জন্য সময় এবং ধৈর্যের প্রয়োজন হয়। মিজান এবং তার স্ত্রী মিজানের বাবাকে জিজ্ঞাসা করতে পারতেন যে, তিনি যা বলতে চান তা অনুমান করার চেষ্টা করার ব্যাপারটা ঠিক আছে কি না। এটি একটি সঠিক উত্তর কারণ কিছু ডিমেনশিয়া আক্রান্ত ব্যক্তি সঠিক শব্দ খুঁজে পেতে বা বাক্য পূরণ করতে সহায়তা পেলে তারা খুশি হন। ত্রুটি: কমপক্ষে একটা বি কল্প নি র্বাচন করুন>পরবর্তী তে যাওয়ার আগে , অনুগ্রহ করে ‘সঠিক উত্তর দে খান’ ক্লি ক করুন।>ত্রুটি: আপনার উত্তর টে ক্সট বক্সে লি খুন> মনে রাখুন আপনি যে ব্যক্তিটির যত্ন করছেন তাকে গুরুত্বের সাথে বিবেচনা করা এবং তাকে সম্মান ও মর্যাদা প্রদান করা গুরুত্বপূর্ণ। তাদের উপস্থিতিতে তাদের সম্পর্কে কথা বলবেন না। ধৈর্য্য ধরুন এবং সঠিক শব্দ খুঁজে বের করার জন্য তাদের সময় দিন। আপনার যত্নে থাকা ব্যক্তিটির কথা বুঝতে যদি অসুবিধা হয়, সেক্ষেত্রে আবদ্ধ-প্রান্তের প্রশ্ন, যেগুলোর উত্তর হ্যাঁ বা না দিয়ে দেওয়া যায়, সেগুলোর মাধ্যমে প্রশ্ন করলে তারা যা বুঝাতে চাইছেন তা বুঝা সহজ হতে পারে।