মডিউল

পাঠ ৩। সহযোগিতার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ

সিদ্ধান্ত গ্রহণে সহযোগিতা কেন প্রয়োজন?

ডিমেনশিয়া আক্রান্ত কাউকে তাদের নিজস্ব সিদ্ধান্ত নিতে সহযোগিতা করা খুবই গুরুত্বপূর্ণ। অন্য সবার মতো, ডিমেনশিয়ায় আক্রান্ত ব্যক্তিদেরও তাদের জীবন এবং সুস্থতাকে প্রভাবিত করে এমন সব সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে অংশগ্রহণ করার অধিকার রয়েছে।

তবে, ডিমেনশিয়ার বৃদ্ধির ফলে সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে উঠতে পারে। একারণে কখনও কখনও আত্মীয়রা ডিমেনশিয়াতে আক্রান্ত ব্যক্তিকে তার নিজের সিদ্ধান্ত গ্রহণে সহযোগিতার বদলে সেই সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব নিজেরা নিয়ে নেন।

এই পাঠে আপনি শিখবেন যে, আপনার যত্নে থাকা ব্যক্তির একটি সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজন হলে, আপনি তাকে কীভাবে সহযোগিতা করতে পারেন। 

31/58